সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

আটঘরিয়ায় স্বেচ্ছাশ্রমে ছাত্রলীগ

মোঃ জিল্লুর রহমান রানা, পাবনা
  • আপডেট টাইম : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৮৯২ বার
পাবনা আটঘরিয়ায় ছাত্রলীগের উদ্যোগে স্বেচ্ছা শ্রমের মাধ্যমে সংস্কার হয়েছে রাস্তা। রাস্তাটি দীর্ঘদিন মানুষ চলাচলের অযোগ্য থাকায় ভোগান্তির শেষ ছিল না। সেই ভোগান্তিকে লাঘোভ করতে উপজেলার জেলা ছাত্রলীগের উদ্যোগে ভাঙা রাস্তা সংস্কারের কাজ করা হয়। শনিবার (১৯ জুন) বিকেলে উক্ত রাস্তাটি সংস্কার করা হয়। আটঘরিয়া পৌরসভার হিন্দুপাড়ার থানাসংলগ্ন হতে হাজীপাড়া পর্যন্ত রাস্তা সংস্কার করা হয়।
আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোঃ তানভীর ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বেচ্ছা শ্রম কাজের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক খাইরুল হাসান নাসিম, আটঘরিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, ছাত্রলীগ নেতা পার্থসহ উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ ছাড়াও পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com