শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

আটঘরিয়ায় প্রধান শিক্ষকের বিদায়ী সংবর্ধনা 

মো. জিল্লুর রহমান রানা, পাবনা
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ২৫৩ বার
পাবনার আটঘরিয়া উপজেলার ঐতিহ্যবাহী কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলামের বিদায় উপলক্ষ্যে সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদেন দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোহাঈম্মীন হোসেন চঞ্চল।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্যদেন অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, সভাপতি মো. শাহাদত হোসেন, কয়রাবাড়ী সরকারী প্রাথকি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ ইয়াছমিন পারভীন, সিনিয়র শিক্ষক সৈয়দ ছাইফুল ইসলাম, জাহানারা খাতুন, তোফাজ্জল হোসেন, কে.এম মহব্বত হোসেন,  আব্দুল মোমিন, সমাজ সেবক আব্দুল মালেক বাদসা, শাহাদত হোসে মুন্সি সহ সকল শিক্ষকবৃন্দ।
জানাযায়, কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম গত ২৯ নভেম্বর-২০২১ অবসর গ্রহণের কারনে এই বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com