শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

আটঘরিয়ায় অগ্নিকান্ডে ৪ লক্ষাধিক টাকার ক্ষতি

মো. জিল্লুর রহমান রানা, পাবনা
  • আপডেট টাইম : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ২৫৯ বার

পাবনার আটঘরিয়ায় অগ্নিকান্ডে ৩টি সেমিপাকা ঘর ঘরে থাকা নগদ টাকা, বিভিন্ন ফসল, আববাব পত্র পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি সাধিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার দেবোত্তর ইউনিয়নের অভিরামপুর গ্রামের মৃত জুলু প্রাং এর ছেলে মো. কবির হোসেনের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

 

অগ্নিকান্ডের খবর পেয়ে আটঘরিয়া ফায়ার সার্ভিসের ১টি ইউনিট, থানা পুলিশ এবং স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনেন।

 

আটঘরিয়া উপজেলা ফায়ার সার্ভিস স্ট্রেসনের ইনচার্জ মো. আবু হানিফ জানান, সোমবার বিকেলে বৈদ্যুতিক সর্কসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এত সেমিপাকা ৩ টি ঘর ও ঘরে থাকা সমস্থ আসবাবপত্র পুড়ে যায়। তিনি বলেন, এই অগ্নিকান্ডে প্রাথমিক ভাবে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়েছে।

আটঘরিয়া থানার এস আই মো. আব্দুল লতিফ বলেন, বৈদ্যুতিক সর্কসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে ঘরে রাখা গ্যাসের সিলিন্ডারের রাইজন বন্ধ না থাকায় এই অগ্নিকান্ডে ক্ষতির পরিমান বেশি হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com