শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

আটঘরিয়া উপজেলাকে ভূমিহীন ঘোষণা করার লক্ষে মতবিনিময় সভা 

পাবনা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২১২ বার

পাবনার আটঘরিয়া উপজেলায় ” ক ” শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবার শতভাগ পূনর্বাসন ও ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করা উপলক্ষে অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার উপজেলা পরিষদ সংলাপ কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাকসুদা আক্তার মাসু।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপস্থিত থেকে বক্তব্যদেন আটঘরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম রতন, দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোহাঈম্মীন হোসেন চঞ্চল, আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ তৌহিদুল ইসলাম, একদন্ত ইউপি চেয়ারম্যান মোঃ লিয়াকত হোসেন, মাজপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক আহম্মেদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ জহুরুল হক, আটঘরিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সুলতান মাহমুদ, আটঘরিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ খাইরুল ইসলাম বাসিদ, কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমান, দেশ বিবরণ পত্রিকার সম্পাদক মোঃ আব্দুস ছাত্তারসহ বীর মুক্তিযুদ্ধা, সাংবাদিক ও উপজেলার সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করে যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রাজু আহম্মেদ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অফিস সূত্রে জানাযায়, আটঘরিয়ায় সর্বমোট ৩০৫ জন ভূমিহীনের মধ্যে ৩ ধাপে ১৮৫ জন উপকারভোগীদের মাঝে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং চতুর্থ ধাপে ১২০ টি ঘর নির্মাণ চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com