মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

আটঘরিয়ায় বুদু’র অসৌজন্যমূলক আচরণে সাংবাদিক মহলের নিন্দা 

পাবনা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ৩৪২ বার
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত‍্যাশী এ্যাড. রবিউল আলম বুদু আটঘরিয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে অসৌজন্যমূলক আচরণ করে চলে যাওয়ায় আটঘরিয়ায় কর্মরত সাংবাদিক মহলের মধ্যে  চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সাংবাদিক মহল নিন্দা জ্ঞাপন ও ক্ষোভ প্রকাশ করেছেন।
আটঘরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান রানা জানান, গত কয়েকদিন ধরে স্থানীয় আওয়ামী লীগের এক নেতার মাধ্যমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করার জন্য সময় চাওয়ায় গত শুক্রবার রাত ৮ টার সময় প্রেসক্লাব কার্যালয়ে এসে উপস্থিত হন। এসময় তিনি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পরিচয় পর্ব চলছিল। হঠাৎ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় না করে এবং সৌজন্যতা রক্ষা না করেই বের হয়ে চলে যান।
আটঘরিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ খাইরুল ইসলাম বাসিদ বলেন, জনপ্রতিনিধি হতে মনোনয়ন প্রত‍্যাশী একজন ব‍্যক্তি যদি সাংবাদিকদের সঙ্গে এমন অসৌজন্যমূলক আচরণ করেন তাহলে সাধারণ মানুষ উনাদের কাছে কি সেবা পেতে পারেন?
এঘটনায় আটঘরিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com