মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

আজকের কবিতা

ডেক্স
  • আপডেট টাইম : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৪৮৮ বার

# বদলে যাওয়া তুমি

হেলেন রহমান আঁখি

=================================

কখনও কোনোদিন ও বুঝলে না
তুমি আমার কে,কতটা!
তোমায় ছাড়া হয় না
আমার ভালো থাকা।

 

আজ কতটাদিন
তোমায় দেখি না!
বলেছিলে আজ সূর্য অস্ত গেলে
চাঁদ হয়ে তুমি আমায়
আলোতে আলোতে সিগ্ধতায় স্পর্শ করবে!

 

আমি বিশ্বাস করে
তোমার আশ্বাস, সাজালাম কুঞ্জ,
রাখনি তুমি,রাখলে না
তোমার কথা কেননা
তুমি তো আজ নিজেকে
নিয়েছ এতটা বদলে
আজ আর আমার
মনের ভালো থাকা
মন্দ থাকা তোমার
ভাবনার বিষয় হয় না।

 

কিভাবে যাব ভুলে বল তো
তোমায় আমি!
যে তুমি আমার এতটুকু
হাসি দেখতে কত ব্যাকুল ছিলে
আর কেমন করে নেব মেনে
তুমি গিয়েছ এত বদলে!

 

যে তুমি আজ আর
আমার কথা ভাবছ না!
এমন হবে যদি কভু ভাবতাম
তবে আজ এতটা
কষ্ট পেতে হত না।

 

শুধু করেছি বিশ্বাস তোমায়
যার ফলশ্রুতিতে আজ হচ্ছি
প্রতিনিয়ত অপমানিত আর অবহেলিত।

 

তবু বলছি চলারপথের এবেলায়
বুকে লুকিয়ে সকল অভিমান,অভিযোগ
ভালো থেক বন্ধু! ভালো থেক!!

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com