মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

আজকের কবিতা

ডেক্স
  • আপডেট টাইম : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৪৬১ বার

# শিক্ষকদের কথা

হেলেন রহমান আঁখি

=================================

একজন শিক্ষক সমাজকে
আলোকিত করে আপন প্রচেষ্টায়,
তার শ্রম,মেধা, সততা,নিষ্ঠা,
প্রত্যয়ী মনোভাব, অধ্যবসায়,
নিয়মানুবর্তিতা, সত্য বলা আর
বিনয়ী হবার অভ্যাস
চিরদিন অনুকরণীয়, অনু স্মরণীয়,
তাতে যত অবক্ষয়ে ছুঁয়ে যাক
সমাজ তথা রাষ্ট্র।

একজন শিক্ষক গড়েন
ছাত্রছাত্রীদের কে নিজের শতভাগ
আন্তরিকতা আর স্নেহের পরশে
মানুষ করার লক্ষ্যে থাকেন তৎপর
নিজের সন্তানকে লয়ে
যেমন হন উদগ্রীব
তেমন ছাত্রছাত্রীদের প্রতি ও
থাকে অধিক মনোযোগ।

যদি না রইত শিক্ষকদের
মনোযোগ ছাত্রছাত্রীদের প্রতি
তবে তো হত না সমাজ তথা দেশ
সমৃদ্ধ, আসত না সমৃদ্ধি।

সেই শিক্ষকরা যখন দারিদ্র্য সীমার
নিচে বিভিন্ন সমস্যা লয়ে
কাটায় দিনের পর দিন
তখন তাদের সংসারজীবনে
রয় না ততটা সচ্ছলতা
প্রয়োজনীয় করণীয় হয়ে ওঠে বিতর্কিত
যায় না আপন সন্তান বা
অন্যান্য পরিজনদের করা সঠিক ইচ্ছে-পূরণ
স্বভাবতঃ চলে আসে বিষন্নতা।

আসলে শিক্ষকদের সর্বপ্রথম
প্রয়োজন অর্থনৈতিক মুক্তি
সরকারের আরও একটু সুদৃষ্টি
এবং তাদের বাসস্থান, রেশন,
চিকিৎসা সুবিধা হত যদি
বিশেষ সুবিধাপূর্ণ
তবে একজন শিক্ষক
বাঁচতে পারত হয়ে স্বতঃস্ফূর্ত।

আসলে আমরা যারা শিক্ষক
আছি সমাজে
পারছি না আপন প্রয়োজন
মেটাতে ততটা,
সেখানে আত্মীয়-স্বজন, পরিজনদের
জন্য কিছু করার চিন্তা করা
কেবলই দুরাশা!

মনেহয় অন্যান্য চাকুরীজীবিদের
সাথে তুলনা না করে
শিক্ষকদের জন্য হওয়া উচিত
স্বতন্ত্র্য এক স্কেল,
যাতে তারা বাঁচতে পারত
মানসম্মতভাবে স্বস্তি লয়ে অনাবিল।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com