বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল; পটকা বিস্ফোরন! বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ

অর্থাভাবে চিকিৎসা বঞ্চিত মধুখালির সাংবাদিক বাশার

এহসান রানা , ফরিদপুর
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৬৭৪ বার
দীর্ঘ ৩ বছর যাবৎ তিনি কিডনি জনীত রােগে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহর গুনছেন মধুখালির সাংবাদিক এস এম বাশার। তাঁর বাম চোখের দৃষ্টি শক্তি হারিয়ে গেছে। পরিবারের যতটুকু সামর্থ ছিল তা দিয়ে চিকিৎসা করিয়েছেন। এখন অর্থাভাবে চিকিৎসাও চালাতে পারছেন না। কর্মহীন হয়ে এখন ঘরবন্দি হয়ে ব্যাথার যন্ত্রনায় কাতরাচ্ছেন তিনি।
এস এম বাশার মধুখালী উপজেলার পশ্চিম গাড়াখােলার এস এম মুক্তার হােসেনের চার সন্তানের মধ্যে বড়। দীর্ঘ ১৯ বছর যাবৎ তিনি সাংবাদিকতা পেশায় জড়িত। ঢাকা থেকে প্রকাশিত একটি দৈনিকের প্রতিনিধি তিনি। মধুখালী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
সাংবাদিক বাশার বলেন , সাংবাদিক হিসেবে কাজ করছি তবে টাকা পয়সা তেমন কিছু পাইনা। এখন আল্লাহর উপর ভরসা করে চলি। অর্থাভাবে চিকিৎসাও চালাতে পারছিনা।
মধুখালির স্থানীয় সাংবাদিক সহকর্মী মতিয়ার রহমান মিয়া বলেন, আমাদের মধুখালী প্রেসক্লাব থেকে যথাসামান্য সহযােগিতা করেছি। আমি সমাজের বিত্তবানদের নিকট অনুরোধ করছি তারা যেনো বাশার ভাইয়ের জন্য সহযােগিতার হাত বাড়িয়ে দের। আশা করি তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন ।
আরেক সহকর্মী মেহেদী হাসান পলাশ বলেন, বাশার ভাই একজন ভালাে মানুষ। তিনি গরীব-দুঃখী, মেহেনতী ও নির্যাতিত মানুষের পাশে থেকেছেন। আমার জানা মতে তিনি কখনাে টাকার কাছে নিজেকে বিক্রি করেননি। দোয়া করি তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। তিনি এস এম বাশারের চিকিৎসায় সহায়তার অনুরোধ জানান সকলের প্রতি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com