মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

৯২ কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৫ বার
ছবি-সংগৃহিত

যুগ্মসচিব পদমর্যাদার ৯২ কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) এ পদোন্নতি দিয়ে দু’টি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

 

একটি প্রজ্ঞাপনে ৮৭ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। অপর প্রজ্ঞাপনে বিভিন্ন দূতাবাসে কর্মরত দুজন এবং বিদেশে শিক্ষা ছুটি বা লিয়েনে থাকা আরও তিন কর্মকর্তার পদোন্নতি দেওয়া হয়েছে। এসব কর্মকর্তা তাদের যোগদানপত্র ই-মেইলে (sa1@mopa.gov.bd) পাঠাবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

 

প্রশাসনে বর্তমানে অতিরিক্ত সচিবের সংখ্যা ৪১৬ জন। নতুন করে ৯২ জন যুক্ত হওয়ায় এ সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫০৮ জনে।

পদোন্নতি দিতে যুগ্মসচিব পদমর্যাদার তিন শতাধিক কর্মকর্তাকে বিবেচনায় নেওয়া হয়। তবে, মাত্র ৯২ জনকে পদোন্নতি দেওয়ায় দুই শতাধিক কর্মকর্তা পদোন্নতি বঞ্চিত হলেন।

 

সবশেষ গত বছরের ২৬ সেপ্টেম্বর ৯৮ জন কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছিল সরকার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com