মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

৮ম চালানে ভারত থেকে আরও ২০০ টন তরল অক্সিজেন এসে পৌছলো সিরাজগঞ্জে

মোঃমনিরুল ইসলাম, সিরাজগঞ্জ
  • আপডেট টাইম : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৩৪২ বার

ভারত থেকে ৮ম চালানে আরও ২শ’ টন তরল অক্সিজেন বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেল স্টেশনে এসে পৌঁছেছে। আজ রবিবার সকাল ৬টা ৪০ মিনিটে ভারতীয় অক্সিজেনবাহী বিশেষ ট্রেন ইন্দো বাংলা অক্সিজেন এক্সপ্রেস ২শ’ টন তরল মেডিক্যাল অক্সিজেন নিয়ে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেল স্টেশনে পৌঁছায়।

 

ট্রেনটিতে ১০টি কনটেইনারে থাকা তরল মেডিক্যাল অক্সিজেন স্টেশনে পৌঁছানোর পর শুরু হয় আনলোড কার্যক্রম। এক এক করে ট্রেনের ট্যাংকার থেকে তরল মেডিক্যাল অক্সিজেনগুলো রোড ট্যাংকারে আনলোড করা হয়। ভারতের ঝাড়খন্ড প্রদেশের জামশেদপুর থেকে বেনাপোল স্থল বন্দর হয়ে ট্র্রেনটি সিরাজগঞ্জে এসে পৌঁছায়।

 

এখান থেকে আনলোড করে সড়ক পথে দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে এই অক্সিজেন সরবরাহ করা হবে বলে জানিয়েছে সরবরাহকারি প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ। ট্রেনটি স্টেশন এলাকায় পৌঁছানোর আগে থেকেই রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলো।

 

গত ২৫ জুলাই পরিক্ষামূলকভাবে ১ম পর্যায়ে রেল পথে অক্সিজেন আনার প্রক্রিয়া সফল হবার পর এখন পর্যন্ত পর পর ৮টি চালানে প্রায় ১৬শ’ টন অক্সিজেন আমদানি করলো বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com