সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল

৩ রানে দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৫২৮ বার

শুরুতে ব্যাটিংয়ে নেমে মাত্র ৩ রান তুলতেই দুই ওপেনারের উইকেট হারিয়েছে বাংলাদেশ।  অজি পেসার জশ হ্যাজেলউডের করা ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বল থার্ড ম্যান অঞ্চলে মারতে চেয়েছিলেন নাঈম (১)। কিন্তু বল তার ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষক ম্যাথু ওয়েডের গ্লাভসে জমা হয়।

 

পরের ওভারে বোলিংয়ে আসেন অ্যাডাম জাম্পা। অজি লেগ স্পিনারের করা প্রথম বলেই লেগ বিফোরের ফাঁদে পড়েন সৌম্য। বাঁহাতি ওপেনার অবশ্য রিভিও নিয়েছিলেন। কিন্তু রিভিও কোনও কাজে লাগেনি। ফলে টানা তৃতীয় ম্যাচে ব্যর্থতার মুখ দেখলেন সৌম্য। মাত্র ২ রান করে আউট হওয়ার আগে তিনি খেলেছেন ১১ বল।

 

সিরিজের তৃতীয় ম্যাচে শুক্রবার মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ।

 

সিরিজ জয়ের লক্ষ্যে নামা টাইগাররা আগের একাদশ নিয়েই মাঠে নেমেছে। অন্যদিকে অস্ট্রেলিয়ার একাদশে এসেছে ৩টি পরিবর্তন। ৩ জনেরই এটা অভিষেক টি-টোয়েন্টি। এই ৩ জন হলেন- ভ্যান ম্যাকডারমট, ড্যানিয়েল ক্রিস্টিয়ান ও ন্যাথান এলিস। তাদের জায়গা দিতে বিশ্রামে রাখা হয়েছে জশ ফিলিপস, মিচেল স্টার্ক ও অ্যান্ড্রু টাইকে।

 

টানা দুই ম্যাচ জিতে এরইমধ্যে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। আজকের ম্যাচটি জিতলেই তৈরি হবে নতুন ইতিহাস। যে কোনো ফরম্যাটে এই প্রথম অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতবে টাইগাররা।

 

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাইম, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, নুরুল হাসান, শামীম হোসেন, আফিফ হোসেন, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ।

 

অস্ট্রেলিয়া একাদশ: অ্যালেক্স ক্যারি, ভ্যান ম্যাকডারমট, ড্যানিয়েল ক্রিস্টিয়ান ও ন্যাথান এলিস, মিচেল মার্শ, মোইজেস হেনরিকস, ম্যাথু ওয়েড, অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com