সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

৩ দশকের বরিশালের ময়লার ভাগাড় সরানোর উদ্যোগ বিসিসির

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১০৮ বার

বরিশাল সিটি কর্পোরেশনের দীর্ঘদিনের ময়লা ব্যবস্থাপনা নিয়ে নতুন করে উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন।

নগরীর ৩ নম্বর ওয়ার্ডের পুরানপাড়া এলাকায় প্রায় ৩০ বছর ধরে সিটি কর্পোরেশনের সব ধরনের বর্জ্য ফেলার কারণে পরিবেশ ভয়াবহভাবে দূষিত হয়ে পড়েছে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার সরেজমিনে পুরানপাড়া এলাকার ময়লার ভাগাড় পরিদর্শন শেষে তিনি বলেন, দীর্ঘদিন ধরে বরিশাল সিটি কর্পোরেশন-এর সব ময়লা, এমনকি শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালের বর্জ্যও এখানে ফেলা হচ্ছে। ফলে এলাকাটি এখন বসবাসের জন্য অস্বাস্থ্যকর ও অনুপযোগী হয়ে পড়েছে।

তিনি জানান, সিটি কর্পোরেশনের মাসিক সভায় ময়লার ভাগাড় অন্যত্র স্থানান্তরের সিদ্ধান্ত ইতোমধ্যে নেওয়া হয়েছে। নগরীর বাইরে উপযুক্ত জায়গা ক্রয় করে সেখানে আধুনিক পদ্ধতিতে বর্জ্য ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণ করা হবে।

প্রশাসক শিরিন আরও বলেন, এলাকায় কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমে পানি জমে থাকে। এতে ময়লা পচে তীব্র দুর্গন্ধ সৃষ্টি হয় এবং স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে রয়েছেন। দায়িত্ব গ্রহণের পর এই সমস্যাগুলো দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, তিন দশকের বেশি সময় ধরে এ সমস্যায় ভুগলেও পূর্বে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। নতুন প্রশাসকের ঘোষণায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com