বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের

২১ অক্টোবর খুলছে জাবির হল

রিফাত হোসেন, সাভার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৫ বার

আগামী ২১ অক্টোবর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) হল খুলে দেয়ার বিষয়ে সুপারিশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বৈঠকে। হলে উঠতে হলে শিক্ষার্থীদের করোনাভাইরাসের অন্তত এক ডোজ টিকা নিতে হবে। মানতে হবে স্বাস্থ্যবিধি।

 

বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এই তথ্য নিশ্চিত করেন জাবির একাডেমিক কাউন্সিল সদস্য ও শহীদ সালাম বরকত হলের প্রভোস্ট অধ্যাপক আলী আজম তালুকদার। এর আগে বুধবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত চলা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় হল খোলা ও ক্লাস শুরু হওয়ার বিষয়ে আলোচনায় এ সুপারিশ করা হয়।

 

তবে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় চুড়ান্ত সিদ্ধান্ত দেয়া হবে। একাডেমিক কাউন্সিলে অংশগ্রহণ করা শিক্ষকরা জানান, হল খুললেও শিক্ষার্থীদের ১৪ দিন হলে অবস্থান করতে হবে। মানতে হবে স্বাস্থ্যবিধি।

 

এসময় শিক্ষার্থীরা হলে থেকেই অনলাইনে ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করবেন। অন্যদিকে, প্রথম বর্ষের শিক্ষার্থীদের আপাতত হলে ওঠানো হবে না বলেও জানান তারা। এদিকে করোনার প্রকোপ কমতে থাকায় সরকারি নির্দেশে স্বশরীরে ক্লাস ও পরীক্ষা শুরুর প্রস্তুতি হিসাবে এরইমধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হলগুলোকে শিক্ষার্থীদের বাসযোগ্য করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্ন করাসহ দেয়াল সংস্কার ও রং করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com