সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল

১৭ অক্টোবর থেকে গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু

মুরাদ হোসেন, হাবিপ্রবি, দিনাজপুর
  • আপডেট টাইম : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ২৫২ বার

দেশে প্রথমবারের মতো ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয় একত্রে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে যাচ্ছে।

 

কোভিড-১৯ মহামারি পরিস্থিতির কারণে গুচ্ছ ভর্তি পরীক্ষার ব্যাপারে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে এ সিদ্ধান্তটি নেয়া হয়েছিল।

 

২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১৭ অক্টোবর বিজ্ঞান বিভাগের পরীক্ষা গ্রহণের মাধ্যমে। এরপর ২৪ অক্টোবর মানবিক বিভাগ ও ১ নভেম্বর বাণিজ্য বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা চলতি সপ্তাহের মধ্যে অ্যাডমিট কার্ড জিএসটির ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন বলে সাংবাদিকের জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য ও গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা বিষয়ক টেকনিক্যাল সাব-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর।

 

অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, ‘আমরা পূর্বেনির্ধারিত তারিখে পরীক্ষা গ্রহণ করার নিমিত্তে সব প্রস্তুতি গ্রহণ করেছি। শিক্ষার্থীরা চলতি সপ্তাহের মধ্যেই অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে। সেই সঙ্গে জানতে পারবে কোন কেন্দ্র থেকে তারা পরীক্ষায় অংশ নিবে। পাশাপাশি কোনো শিক্ষার্থীর ছবি-সংক্রান্ত কোনো জটিলতা থাকলে নিকটবর্তী জিএসটির (২০টি বিশ্ববিদ্যালয়) বিশ্ববিদ্যালয়গুলোয় যোগাযোগ করে তা সংশোধন করে নিতে পারবে।

 

উল্লেখ্য, গুচ্ছ ভর্তি পরীক্ষায় তিনটি ইউনিটে এবার প্রায় দুই লাখ ৩২ হাজার শিক্ষার্থী অংশ নেবেন এবং আসনপ্রতি পরীক্ষার্থী সংখ্যা প্রায় ১১ জন। ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের সশরীরে নিজ কেন্দ্র থেকে অংশ নিতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com