সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

হিজলায় দেশীয় অস্ত্রসহ ১০ ডাকাত সদস্য আটক

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ১৮৪ বার

বরিশালের হিজলায় দেশীয় অস্ত্রসহ ১০ ডাকাত সদস্যকে আটক করেছে কোস্টগার্ড।

 

বৃহষ্পতিবার (১৪ অক্টোবর)সকাল ১০ টায় বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ এস এম তাহসিন রহমান। এরআগে বৃহষ্পতিবার রাত সোয়া ১২ টার দিকে হিজলা উপজেলাধীন মেঘনা নদীর খালিশপুর এলাকা থেকে ওই ডাকাতদলকে আটক করা হয়।

 

কোষ্টগার্ড জানায়, গতকাল রাতে বিসিজি স্টেশান হিজলা এবং উপজেলা মৎস কর্মকর্তা “মা ইলিশ সংরক্ষন অভিযান -২০২১” উপলক্ষে যৌথ অভিযানে গমন করে। অভিযান শেষে টহলদল মেঘনা নদীর খালিশপুর এলাকা থেকে বিসিজি স্টেশান হিজলায় যাওয়ার পথে রাত সোয়া ১২ টার দিকে একটি নৌকাযোগে ১০ সদস্যের একটি ডাকাতেরদল ডাকাতির উদ্দেশ্যে ৪ টি রামদা ও দেশীয় অস্ত্রসহ আক্রমণ করতে উদ্যত হয়।

 

এসময় কোস্ট গার্ড টহলদল ১০ জন ডাকাতকে হাতেনাতে আটক করতে সক্ষম হয় এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা, ৪টি দেশীয় রামদা, ২ টি দেশীয় দা, ৭ টি  মোবাইল ফোন ও ১টি টর্চ লাইট জব্দ করে।

 

পরবর্তীতে আটককৃত ১০ জন ডাকাতকে জব্দকৃত মালামালসহ হিজলা থানায় হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com