বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের

সিরাজগঞ্জের মেরী বেগমকে আর্থিক সহায়তা প্রদান

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ১৯৯ বার

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে ১৪ ডিসেম্বর সিরাজগঞ্জ সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী রোমানা মাহমুদের নির্বাচনী প্রচারণাকালে আইন শৃঙ্খলা বাহিনী ও সরকারদলীয় সন্ত্রাসীদের যৌথ হামলায় বিএনপি কর্মী মেরী বেগম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এবং পরবর্তীতে তার দুই চোখ অন্ধ হয়ে যায়।

 

আরও দুর্ভাগ্য যে, করোনাকালে তার স্বামী করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।

আজ  বুধবার (৬ অক্টোবর) বিকেলে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে মেরী বেগমকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে দলের সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় দফতরের চলতি দায়িত্বপ্রাপ্ত সৈয়দ এমরান সালেহ প্রিন্স মেরী বেগমের হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন।

 

এসময় বিএনপি’র সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ উপস্থিত ছিলেন।  উল্লেখ্য যে, এর আগেও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ও সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি রোমানা মাহমুদের পক্ষ থেকে মেরী বেগমের চিকিৎসার ব্যবস্থাসহ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com