মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি

সাভারে সিঙ্গার বাংলাদেশ কোম্পানির গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৪৮৬ বার
সংগৃহিত

সাভারে সিঙ্গার বাংলাদেশ কোম্পানির গোডাউনে লাগা আগুন। দীর্ঘ ছয় ঘণ্টার চেষ্টায় নিভেছে । বৃহস্পতিবার (০৫ আগস্ট) দুপুর ১টার দিকে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় এখনো কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।  এর আগে সকাল সোয়া ৮টার দিকে সিঙ্গারের টিনশেড গোডাউনে আগুন লাগে।

 

বাংলাদেশ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল আলিম জানান, সিঙ্গার কারখানার গোডাউনের আগুন নেভাতে সাভার ফায়ার সার্ভিসের পাঁচটি, ডিইপিজেডের তিনটি ও চামড়া শিল্প নগরীর তিনটিসহ মোট ১১টি ইউনিট কাজ করেছে। আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তবে গুদামের ভেতরে অতিরিক্ত তাপ নিয়ন্ত্রণে ডাম্পিং চলছে। ভেতরে থাকা এসি, ফ্রিজ, টিভিসহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য পুড়ে গেছে।

 

স্থানীয়রা বলেন, গোডাউনের পাশে থাকা বিদ্যুতের মূল সংযোগের তারে প্রথমে আগুন ধরলে সেটি ছিঁড়ে মাটিতে পড়ে যায়। পরে গোডাউনের ভেতরে বিকট শব্দ হয়ে ধোঁয়া বের হতে থাকে। একটু পরে আগুন ধরে যায়। এর মধ্যে বিদ্যুৎ অফিসের লোক এসে সেই সংযোগ লাগিয়ে দিয়ে যান। এক দিকে আগুন জ্বলছিল, অন্যদিকে বিদ্যুতের লোকজন সংযোগ নতুন করে লাগাচ্ছিলেন।

 

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম বলেন, গোডাউনে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করেন। পাশাপাশি জেলা ও শিল্প পুলিশের সদস্যরাও তাদের সহায়তা করেন। পানির সোর্স মহাসড়কের বিপরীত পাশে হওয়ায় ঢাকা-আরিচা মহাসড়ক বন্ধ করে পানি দেওয়া হয়। আগুন নেভানোর পর মহাসড়কে যান চলাচল স্বাবাভিক হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা কেউ হতাহত হয়েছে কি না, তা জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com