বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল; পটকা বিস্ফোরন! বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ

সাফারি পার্কের একটি সাদা সিংহের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭২ বার

গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের একটি সাদা সিংহ মারা গেছে। গতকাল শুক্রবার বিকালে পার্কের আফ্রিকান কোর সাফারি অংশে সিংহের বেষ্টনীতে এই সিংহকে মৃত অবস্থায় পাওয়া যায়। চিকিৎসকরা সিংহটির মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে ‘হিট স্ট্রোক’ চিহ্নিত করেছেন।

 

পার্কের ভেটেনারি চিকিৎসক হাতেম সাজ্জাদ জুলকার নাঈন গণমাধ্যমকে জানান, গত বৃহস্পতিবারও সিংহটিকে সুস্থ অবস্থায় পার্কের বেষ্টনীতে ঘুরতে দেখা গেছে। স্বাভাবিকের তুলনায় এ সিংহের স্বাস্থ্য বেশ ভালো ছিল। ধারণা করা হচ্ছে, হিট  স্ট্রোকে সিংহটির মৃত্যু হয়েছে।

 

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান গণমাধ্যমকে জানান, গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে মোট ১১টি সিংহ ছিল। এর মধ্যে চারটি পুরুষ সাতটি মাদী। গতকাল দর্শনার্থীদের জন্য বেষ্টনীতে পাঁচটি সিংহ ছাড়া হয়েছিল।

 

বিকালে খাবার দেওয়ার সময় সিংহের বেষ্টনীতে থাকা পাঁচটি সিংহের মধ্যে চারটি খাবার খেতে আসে। অপর একটি পুরুষ সাদা সিংহ খাবার খেতে আসেনি। পরে পার্কের কর্মকর্তা কর্মচারীরা খাবার খেতে না আসা সিংহের খোঁজ করতে থাকেন। খোঁজ করার একপর্যায়ে তারা পার্কের কোর সাফারির সিংহ বেষ্টনীতে একটি বড় গাছের নিচে ছায়ায় শুয়ে থাকা অবস্থায় দেখতে পান সিংহটিকে।

 

তখন সিংহটিকে ঘিরে ওই চারটি মাদী সিংহ বসেছিল। সন্ধ্যা হয়ে গেলেও সিংহগুলো ছাউনীতে ফিরে আসেনি। পার্কের কর্মীরা ডাকাডাকি করে, বিশেষ কৌশলে ওই চারটি মাদী সিংহকে ছাউনীতে ফিরিয়ে আনতে সক্ষম হন।

 

তবে পুরুষ সাদা সিংহটি সেখানে থেকে যায়। পার্কের কর্মীরা ওই সিংহটির কাছে গিয়ে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখতে পান। পরে জেলা ও উপজেলা প্রাণিসম্পদসহ পার্কের কর্মকর্তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেন সিংহটি মারা গেছে। বর্তমানে পার্কে সিংহের সংখ্যা ১০টিতে দাঁড়িয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন করার পর মৃত সিংহটিকে পার্কের ভেতরেই মাটিচাপা দেওয়া হয়েছে।

 

মৃত এ সিংহটি আফ্রিকান জাতের। ২০১৩ সালে এ পার্কে আনা সিংহগুলোর মধ্যে সংকরায়নের পর প্রায় পাঁচ বছর আগে পার্কেই এ সাদা সিংহটির জন্ম হয়েছিল।

 

পার্কের প্রকল্প পরিচালক উপ-প্রধান বন সংরক্ষক মো. জাহিদুল কবির জানান, সিংহটির দেহে অধিক চর্বি ছিল। ময়নাতদন্তকালে সিংহটির মরদেহ অস্ত্রপাচারের পর তার লিভার ও কিডনি স্বাভাবিক পাওয়া গেছে। সিংহটির দেহে কোনো আঘাতের চিহ্ন নেই। গত কয়েকদিন ধরে চলতে থাকা প্রচণ্ড গরমের ফলে হিটস্ট্রোকে সিংহটি মারা গেছে বলে চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন। এ ছাড়া গরমের কারণে আরও একটি সিংহ অসুস্থ হয়ে পড়েছে। সেটিকে আলাদা রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

গাজীপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস এম উকিল উদ্দিন গণমাধ্যমকে বলেন,  প্রাথমিকভাবে হিটস্ট্রোকের কারণে সিংহটির মৃত্যুর লক্ষণ পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মৃত সিংহের গায়ের বিভিন্ন নমুনা সংগ্রহ করে সিডিআইএল-এ পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com