সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল

সাতক্ষীরার সকিনা ৩০ বছরেও পায়নি বিধবা ভাতা

মো. জাহিদুল ইসলাম জাহিদ, সাতক্ষীরা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ২৮৩ বার

সকিনা ৩০ বছরেও পাইনি বিধবা ভাতা। তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ১১ নং দেয়াড়া ইউনিয়ন দেয়াড়া গ্রামে ৮ নং ওয়ার্ডে শেখ পাড়ায় মৃতঃ মোঃ আঃ আহাদ শেখ (পচন) এর স্ত্রী।

 

দীর্ঘ ৩০ বছর আগে এক মর্মান্তিক দূর্ঘটনায় তার স্বামীর মৃত্য হয়। তিনি বর্তমান ২ ছেলে ও ৩ মেয়ে নিয়ে সংসার করছেন।

 

২ ছেলে বিবাহ করে আলাদা (পৃথক) হয়ে সংসার করছেন এবং সকিনা ৩ (তিন) মেয়ে নিয়ে অভাব অনাটনের মধ্যে দিন অতিবাহিত করছেন।

 

৩০ বছরেও বিধবা ভাতা না পাওয়ার বিষয় সকিনা বলেন আমার দূঃখের কথা কে শুনবে, শুনার যে কেউ নেই। আমার স্বামী ৩০ বছর আগে মারা যায় সেখান থেকে ছোট ছোট ৫ সন্তান এক মাত্র অবলম্বন।

 

সেই থেকে আমি নিজে খেয়ে না খেয়ে তাদের মুখে কোন রকম খাবার দিয়ে বড় করেছি কিন্তু কেউ আমার পাশে দাড়ায়নি। ভোট এলে যারা ভোট করে তারা আমাকে বলে পাশ করলে বিধবা কার্ড করে দেব। এখন পর্যন্ত কত ভোট হল কত মেম্বার চেয়ারম্যান হল কিন্তু আমার বিধবা কার্ড হল না।

 

মেম্বার চেয়ারম্যানের কাছে গেলে টাকা চায় কিন্তু আমি টাকা দিতে পারিনি তাই কার্ড ও পাইনি।

 

সকিনা দীর্ঘঃশ্বাসে বল্লেন দেখি মৃত্যুর আগে যদি একটি বিধবা কার্ড পাই তাহলে মরেও শান্তি পাব। সকিনা আরো বলেন আমার জীবনে সুখ নেই আমার বড় মেয়ের স্বামী গত ৫/৬ বছর হলো মারা গেছে। সে মেয়ে এখন আমার বাড়ীতে তার কোন কার্ড নেই।

 

আমি মা হয়ে তাদের কষ্ট দেখার মত না, তাদের চিন্তাই আমি রোগা হয়ে গেছি।

 

এ বিষয় স্থানীয় মেম্বার তোজাম্মেল বলেন তাদের নামের তালিকা দিয়েছি। ইউপি চেয়ারম্যান এ বিষয় বলেন হয়েছে কিনা জানিনা তবে অন-লাইন দেখলে বুঝা যাবে। ভুেক্তাভোগি সকিনা বলেন মাননীয় প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট দপ্তরের সকলের নিকট তিনি আবেদন করেন যাতে বিধবা ভাতা পায় এবং সন্তানদের মুখে দুমুটো খাবার দিতে পারে তার ব্যবস্থা করিতে জোর দাবি জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com