মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

শের-ই বাংলায় করোনা ইউনিটে মৃত্যুর সংখ্যা হাজার ছাড়ালো

বরিশাল অফিস
  • আপডেট টাইম : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৪৬৫ বার
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল

বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। আর এ নিয়ে গত বছরের শুরু থেকে এ পর্যন্ত শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ১ জনের।

 

এরমধ্যে আইসোলেশন (অবজারবেশন)ওয়ার্ডে ১১ জন এবং করোনা ওয়ার্ডে ৪ জনের মৃত্যু হয়েছে।

 

এরমধ্যে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই উপসর্গ নিয়ে ৭শ ২৪ জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে ২শ ৭ জনের মৃত্যু হয়েছে।

 

এদিকে উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৭শ ২৪ জনের মধ্যে ৬১ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনো হাতে পাওয়া যায়নি।

 

রোববার (২৫ জুলাই) সকালে হাসপাতালের পরিচালক ডাঃ এইচএম সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ৩শ ৩০ জন চিকিৎসাধীন। এদের মধ্যে ১শ ৩৬ জন করোনা ওয়ার্ডে এবং ১শ ৯৪ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

 

এছাড়া এ পর্যন্ত এ হাসপাতালের করোনা ৪ হাজার ১৭৫ আইসোলেশন ওয়ার্ডে এবং ১ হাজার ৮০৭ জন করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন।যারমধ্যে আইসোলেশন ওয়ার্ড থেকে ৩ হাজার ২৫১ এবং করোনা ওয়ার্ড থেকে ১ হাজার ৪০১ জন রোগীকে ছাড়পত্র প্রদান করা হয়েছে।

 

উল্লেখ্য গত বছরের ১০ মার্চ শেবাচিম হাসপাতালের নতুন পাচতলা বিশিষ্ট ভবনে করোনা ইউনিটের যাত্রা শুরু হয় এবং ১৭ মার্চ থেকে এখানে রোগী ভর্তি হয়ে চিকিৎসাসেবা গ্রহণ শুরু করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com