সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল

শেবাচিমের কর্মচারী কালাম মাদকসহ আটকের দায়ে বরখাস্ত

বরিশাল অফিস
  • আপডেট টাইম : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৭০৭ বার

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী সেই গাঁজা কালাম মাদকসহ আটকের পর বরিশালের স্থানীয় একাধিক দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশের পরই আজ রবিবার (২৭জুন) দুপুরে তাকে সামরিক বরখাস্ত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডাঃ সাইফুল ইসলাম। মাদকাশক্ত কালামকে ডোপ টেষ্ট করানো হবে কি জানতে জাইলে তিনি বলেন, আদালত থেকে তাকে ডোপ টেস্ট করার অনুমতি দেওয়া হলে আমার তার ডোপ টেস্ট করবো। অন্যদিকে ঝাড়ুদার কালাম ওরফে ডিডি কালাম আটকের খবর শুনে খুশি হয়েছেন হাসপাতালেল একাধিক কর্মচারীরা।

 

উল্লেখ্য, গত ২৫ জুন সন্ধ্যার দিকে নগরীর ২৩ নং ওয়ার্ডস্থ সাগরদী দরগাহ বাড়ীর সামনে ছালাম চেয়ারম্যান বাড়ীর উত্তর পার্শ্বের পাকা রাস্তার উপর থেকে হালিম বেপারীর ছেলে কালাম বেপারী ৫ গ্রাম গাঁজা নিয়ে যাওয়ার পথে বরিশাল কোতয়ালী মডেল থানার পুলিশ তাকে আটক করেন। এঘটনায় বরিশাল কোতয়ালী মডেল থানায় এস আই শাহজালাল মল্লিক বাদী হয়ে গাঁজা কালামের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।

 

একটি সূত্র জানিয়েছন শেবাচিম হাসপাতালে ৫তলায় গাইনী ওটির ক্লিনার তহমিনা বেগম এর ছেলে কালাম। কালাম হাসপাতালের কর্মচারীরা কাছে ডিডি কালাম হিসেবে পরিচিত। তবে তিনি পরিচ্ছন্নতাকর্মী হয়ে পরিচালকের সাথে থাকেন সব সময়। এছাড়াও কালামের বিরুদ্ধে হাসপাতালের রয়েছে নানা অভিযোগ।

তবে হাসপাতালেল কর্মচারীদের অভিযোগ ঝাড়ুদার কালাম ওরফে ডিডি কালাম তিনি নিজেকে হাসপাতাল চক্রে ডিডি কালাম হিসেবে পরিচয় দিয়ে আসছেন। তিনি এর আগেও পুলিশের হাতে লরান থেকে পালিয়ে আসছিলো। হাসপাতাল কতৃপক্ষ ঝাড়ুদার কালামকে যদি ডোপ টেস্ট করায় তাহলেই বেড়িয়ে আসবে তার আসল পরিচয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com