মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

শুক্রবার থেকে শিল্প, কল-কারখানা এবং অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলের অনুমতি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৪৮০ বার

১০ আগস্ট পর্যন্ত বিধি-নিষেধ বাড়লেও শুক্রবার (০৬ আগস্ট) থেকে সব শিল্প, কল-কারখানা এবং অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। সরকারি বিধিনিষেধের মধ্যে শিল্প-কারখানাসমূহ চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ১০ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত চলমান বিধি-নিষেধ বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করে।

 

এতে বলা হয়, শিল্প, কল-কারখানা বিধি-নিষেধের আওতার বাইরে থাকবে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল করবে।

 

এর আগে করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে মঙ্গলবার (৩ আগস্ট) সচিবালয়ে সরকারের শীর্ষ পর্যায়ের বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়।

 

সিদ্ধান্ত অনুযায়ী, ১১ আগস্ট থেকে দোকানপাট, অফিস এবং সীমিত সংখ্যক গণপরিবহন চলাচল করবে। করোনা সংক্রমণ রোধে গত ১ জুলাই থেকে কঠোর বিধি-নিষেধ শুরু হয়।

 

ঈদের সময় আটদিন বিরতি দিয়ে গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে কঠোর বিধি-নিষেধ আরোপ করে সরকার। এই সময়ে গণপরিবহন, অফিস এবং দোকানপাট বন্ধ রাখা হয়েছে।

 

তা শেষ হচ্ছে ৫ আগস্ট মধ্যরাতে। এরই মধ্যে গত ১ আগস্ট থেকে রপ্তানিমুখী শিল্প-কলকারখানা খুলে দেওয়া হবে। কিন্তু করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় কঠোর বিধি-নিষেধ আরও ৫ দিন বৃদ্ধির সিদ্ধান্ত হয়।

 

শিল্প-কারখানাসমূহ স্বাস্থ্যবিধি অনুসরণ করে নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে।  ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে এয়ারলাইন্সগুলোকেও মানতে হবে যথাযথ স্বাস্থ্যবিধি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com