মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি

লালমোহনে কলেজ ছাত্রীর বিষপানে আত্মহত্যা

মো. ফরিদ উদ্দীন, ভোলা
  • আপডেট টাইম : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৭১৭ বার
ভোলার লালমোহনে পরিবার থেকে বিয়ে ঠিক হওয়ায় রাজিয়া বেগম (২০) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যার খবর পাওয়া গেছে।
শুক্রবার বেলা ৩:৩০ মিনিটে উপজেলার লর্ডহার্ডিঞ্জ এলাকার জিএম বাজার এলাকায় নিজ বাড়ীতে বিষ পান করে রাজিয়া। তাকে লালমোহন হাসপাতালে নিয়ে আসলে অবস্থার অবনতি হওয়ায় বরিশাল নেওয়া হয়। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার রাত ১১:৩০ মিনিটে সে মারা যায়।
এ তথ্য নিশ্চিত করেছে রাজিয়ার মামা লোকমান।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, জিএম বাজার এলাকার ইউসুফের মেয়ে রাজিয়া বেগমের সাথে পাশ্ববর্তী ৮নং ওয়ার্ডের এক সেনা সদস্যের দীর্ঘদিন প্রেম চলছিল।
এরই মধ্যে রাজিয়ার জন্য অন্যত্র বিয়ে ঠিক করার কারণে রাজিয়া বিষ পান করে। তবে রাজিয়ার মামা লোকমান প্রেমসংক্রান্ত কোন সমস্যা ছিল কিনা তা জানেনা বলে জানান।
লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ জানান, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রাজিয়ার মৃত্যু হয়। সেখানেই তার ময়নাতদন্ত হয়েছে। এ বিষয়ে কেউ অভিযোগ করেনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com