সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল

র‌্যাব-৩ এর অভিযানে পল্টন এবং রমনা এলাকা থেকে মানবপাচারকারী চক্রের ৪ সদস্য আটক

ঢাকা অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯১ বার

ভিক্টিমের স্বামীর অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-৩ এর আভিযানিক  দল গোপন সংবারে ভিত্তিতে
গতকাল সোমবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর পল্টন এবং রমনা এলাকায় অভিযান পরিচালনা করে মানবপাচারকারী চক্রের ৪ সদস্য কে আটক করেছে।

 

এরা হলেন, মোঃ রুবেল (৪০), নোয়াখালী, মোঃ মোবারক হোসেন (৩৩), নরসিংদী, মোঃ আবু তাহের (৩৫),
সিরাজগঞ্জ এবং মোঃ আক্কাস বেপারী (৪০) মানিকগঞ্জ।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা জানায় মোঃ আক্কাস বেপারী ভিকটিমের স্বামীর পূর্ব পরিচিত। সে ভিক্টিমকে মধ্যপ্রাচ্যে ২৫০০০/- টাকা বেতনে হাসপাতালে আয়ার চাকুরির প্রতিশ্রুতি দিয়ে ধৃত মোবারক এবং তাহেরের নিকট নিয়ে যায়।

মোঃ রুবেলের মালিকানাধীন দি ইফটি ওভারসিজ এর রিক্রুটিং লাইসেন্স ব্যবহার করে ভিক্টিমকে জুন/২০২১ মাসে মধ্যপ্রাচ্যের একটি দেশে প্রেরণ করে। তারপর আসামিরা ভিক্টিমের সাথে আর কোন যোগাযোগ রক্ষা করেননি। ভিক্টিম বিদেশে গিয়ে শারীরিক মানসিক নির্যাতনের শিকার হলে, সে তার স্বামীকে বিষয়টি অবহিত করে। ভিক্টিমের স্বামীর অভিযোগের মাধ্যমে আসামীরা বিষয়টি জানতে পারলেও সমস্যার সমাধানের কোন পদক্ষেপ নেননি।

 

অতঃপর ভিক্টিমের স্বামী জনশক্তি  কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে ভিক্টিমকে উদ্ধারের জন্য অভিযোগ করেন। উক্ত অভিযোগ প্রত্যাহার করার জন্য আসামীরা ভিক্টিমকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে এবং ভিক্টিমকে দেশে ফিরিয়ে আনার খরচ বাবদ ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা ভিক্টিমের স্বামীর নিকট দাবী করে।

তখন ভিক্টিমের স্বামী নিরুপায় হয়ে ভিক্টিমকে উদ্ধারের জন্য র‌্যাবের নিকট অভিযোগ করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com