শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী

যশোর হাসপাতালে সাংবাদিক চলাচলে নিষেধাজ্ঞা

মো. জিল্লুর রহমান, যশোর
  • আপডেট টাইম : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ১১৪৮ বার
যশোর সদর হাসপাতালে সাংবাদিকদের কাজের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ। রোববার বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আখতারুজ্জামান।
তিনি বলেন, শনিবার জুম মিটিংয়ের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ নিষেধাজ্ঞা জারি করেছেন। নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে, হাসপাতালে সাংবাদিকদের অবাধ বিচরণ সীমিতকরণ। হাসপাতাল চত্বরে ছবি তোলা, ভিডিও করা এবং সাক্ষাৎকার প্রদানের ক্ষেত্রে বাধ্যবাধকতা। এদিকে কর্তৃপক্ষের বিধিনিষেধ আরোপের পর মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে স্থানীয় কর্মরত সাংবাদিকদের মাঝে।
এ ব্যাপারে আলাপকালে যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজী সাঈদ আহমেদ বুলবুল জানান, বিষয়টি যেহেতু স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনা আমরা ঢাকার নেতৃবৃন্দের সাথে কথা বলবো। এবং সে অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে। প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন বলেন, স্বাস্থ্যমন্ত্রী যদি এমন সিদ্ধান্ত দিয়ে থাকেন তবে এটি সঠিক হয়নি। কেননা, সাংবাদিকরা শুরু থেকেই জীবনের ঝুঁকি নিয়ে মাঠে কাজ করে যাচ্ছেন। তারা প্রকৃত চিত্র তুলে এনে দেশবাসীকে জানাচ্ছেন।
করোনা মহামারীকালে এটিও একটি বড় ধরণের সচেনতনা সৃষ্টির কাজ করছে। কেননা মানুষ জানতে না পারলে সে অনুযায়ী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারবেন না। যদি এ ধরণের সিদ্ধান্ত নেয়া হয়, তাহলে তা গণমাধ্যম পরিপন্থী। এটি কখনোই সুফল বয়ে আনবে না। তিনি এ সিদ্ধান্ত পুর্ণবিবেচনার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com