সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

যশোরে শনাক্ত ১৫ হাজার ছাড়ালো, একদিনে ১২ মৃত্যু

মো. জিল্লুর রহমান, যশোর
  • আপডেট টাইম : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৮৫৮ বার
ফাইল ফটো

করোনা সংক্রমন রোধে কঠোর বিধিনিষেধ চলমান। এরই মধ্য দিয়ে যশোরে বেড়েই চলেছে করোনা শনাক্ত ও মৃত্যু। শনিবার জেলায় করোনা শনাক্ত সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। এদিনের সর্বশেষ ফলাফলে ৬৩১ জনের নমুনা পরীক্ষা করে ২৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত দাড়ালো ১৫ হাজার ১৬১ জন। একই সাথে এদিনে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরো ১২ জনের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্তে মোট মৃত্যু ২১২ জন।

হাসপাতালের তথ্য অনুযায়ী, শনিবার রেড জোনে অবস্থান করছেন ১৭৮ জন করোনা রোগী। এদের মধ্যে গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৩১ জন। গত ২৪ ঘন্টায় বিদায়ী রোগী ২৫ জন। এর মধ্যে ওয়ার্ডে ২৪ ঘন্টায় দশ জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, যশোর সদরের বাড়ান্দিপাড়া এলাকার সেলিমের স্ত্রী মুন্নী বেগম (৩১), খালদার রোড এলাকার রুবেল ইসলামের স্ত্রী সালমা ইসলাম (৫৫), কামারপুর গ্রামের জিন্নুর মেয়ে মীম আক্তার (১৮), গাইটগাছি গ্রামের গহর মোল্লার ছেলে আবদুল খালেক (৬০), পালবাড়ি এলাকার আজিজুলের স্ত্রী রোকেয়া (৬০), শার্শা উপজেলার উত্তর বুরুজবাগান গ্রামের মৃত আলী বকসের ছেলে আব্দুল ওয়াহিদ (৮৫), ঝিকরগাছার জাফরনগর গ্রামের করিম ঢালীর ছেলে আলী হোসেন (৭০), চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাহবুব ইসলামের স্ত্রী আম্বিয়া (৪৫), গাড়পাড়া গ্রামের রবিউলের স্ত্রী বুলবুলি (৬০) ও ঝিনাইদহের কালীগঞ্জের বাচ্চুর স্ত্রী আছিয়া (৬০)। ইয়োলো জোনে অবস্থান করছেন ৬৯ জন। গত ২৪ ঘন্টায় বিদায়ী রোগী ৪৮ জন। এদের মধ্যে গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৪৫ জন। এর মধ্যে ওয়ার্ডে ২৪ ঘন্টায় দুইজনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন অফিসের মেডিকেল আফিসার ডা. রেহেনেওয়াজ রনি জানান, শনিবার আমাদের কাছে আসা ফলাফলে এদিনে জেলায় ৬৩১ জনের নমুনা পরীক্ষা করে ২৫১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এই নমুনাগুলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের জিনোম সেন্টারে পরীক্ষা করা হয়েছে। জেলায় এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা ১৫ হাজার ১৬১ জন। মোট মৃত্যু সংখ্যা ২১২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন নয় হাজার ৯৪ জন। আজ হাসপাতালে চিকিৎসাধিন আছে ১৭৮ জন। ২৪ ঘন্টায় শনাক্তদের মধ্যে যশোর সদর উপজেলায় ১৬৪ জন, কেশবপুরে ১২ জন, ঝিকরগাছায় ২৫ জন, মনিরামপুর ২০ জন, বাঘারপাড়ায় চারজন, শার্শায় নয়জন, চৌগাছায় ১৭ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com