শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

যশোরে ইজিবাইক ও ভ্যানচালকদের অর্থ সহায়তা প্রদান

মো. জিল্লুর রহমান, যশোর
  • আপডেট টাইম : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৭৫১ বার

যশোরের দুই শতাধিক ইজিবাইক ও ভ্যানচালককে নগদ অর্থ সহায়তা দিলেন সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল। যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের পক্ষ থেকে চাঁচড়া ইউনিয়নে এই সহায়তা দেওয়া হয়েছে।

বুধবার চাঁচড়া ইউনিয়নের মাহিদিয়া সম্মিলনী মহিলা আলিম মাদরাসা মাঠে তিনি কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়া চালকদের হাতে নগদ অর্থ তুলে দেন। অর্থ বিতরণের আগে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের শারীরিক সুস্থতা কামনা করে আনোয়ার হোসেন বিপুলের নেতৃত্বে দোয়া করা হয়।

এসময় আওয়ামলীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com