রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

যশোরে আরো পাঁচ মৃতু, শনাক্ত ২৭৯

মো. জিল্লুর রহমান, যশোর
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৬৫৮ বার

বৃহস্পতিবারের সর্বশেষ ফলাফলে যশোরে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৩৩৪ জন। এদিনে  এক হাজার ৩৪০ জনের নমুনা পরীক্ষায় ২৭৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা তুলনায় শনাক্ত সংখ্যা ২০ দশমিক আট শতাংশ।

 

জেলায় এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা ১৮ হাজার ৪৮৬ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ হাজার ৮৬২ জন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফ হোসেন জানান, বৃহস্পতিবার রেড জোনে অবস্থান করছেন ৮৯ জন করোনা রোগী।

 

এদের  মধ্যে গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ২৩ জন। বিদায় নিয়েছেন ১৮ জন। এই ওয়ার্ডে ২৪ ঘন্টায় দুইজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, যশোরের মিজানুর রহমানের স্ত্রী খাদিজা (৬৫) ও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাশীমনগর গ্রামের ইজ্জত আলীর স্ত্রী ফাতেমা বেগম (৮০)। ইয়োলো জোনে অবস্থান করছেন ২৯ জন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ২২ জন। বিদায় নিয়েছেন ২৩ জন। এই ওয়ার্ডে ২৪ ঘন্টায় একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন, যশোরের চৌগাছা উপজেলার মাঝয়ালী গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী জাহানারা (৮৫)।

 

সিভিল সার্জন অফিসের মেডিকেল আফিসার ডা. রেহেনেওয়াজ রনি জানান, বৃহস্পতিবার আমাদের কাছে আসা ফলাফলে গত ২৪ ঘন্টায় জেলায় এক হাজার ৩৪০ জনের নমুনা পরীক্ষা করে ২৭৯ জন করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের জিনোম সেন্টারে এক হাজার ১২১ নমুনায় ২২৪ জন, জিনি এক্সপার্ট পরীক্ষায় ছয় জনের নমুনায় তিনটি নমুনা পজিটিভ ও যশোর সদর হাসপাতালে র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ২১৩ নমুনায় ৫২ জন শনাক্ত হয়েছে।

 

জেলায় এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা ১৮ হাজার ৪৮৬ জন। মোট মৃত্যু সংখ্যা ৩৩৪ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ হাজার ৮৬২ জন। আজ হাসপাতালে চিকিৎসাধিন আছে ৮৯ জন। ২৪ ঘন্টায় শনাক্তদের মধ্যে যশোর সদর উপজেলায় ১৯৫ জন, কেশবপুরে আটজন, ঝিকরগাছায় ১৪ জন, অভয়নগরে ১৬ জন, মনিরামপুর পাঁচজন, বাঘারপাড়ায় সাতজন, শার্শায় ১২ জন ও চৌগাছায় ২২ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com