সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল

ময়মনসিংহে সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ

মোহাম্মদ সাইফুল আলম, ময়মনসিংহ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ১১৫৮ বার
সেনা প্রধান

ময়মনসিংহ সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি সেনাবাহিনীর কাজে সন্তষ্টি প্রকাশ করেন।

আজ মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে নগরীর টাউন হল মোড় এলাকা পরিদর্শন করেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সেখানে কর্তব্যরত সেনা সদস্যদের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন। এসময় তিনি সেনাবাহিনী, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা ও কার্যক্রম প্রত্যক্ষ করে সন্তুষ্টি প্রকাশ করেন।

কার্যক্রম পরিদর্শনের সময় সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারনুর রশিদ, জেলা প্রশাসক এনামুল হক, জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান ও র‌্যাব-১৪ এর পরিচালক আবু নাঈম মো. তালাত।

সেনাপ্রধানের সঙ্গে উপস্থিত ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং আর্মি ট্রেনিং ও ডকট্রিন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমান, এরিয়া কমান্ডার ঘাটাইল এরিয়া মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন এবং ময়মনসিংহ স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান।

করোনা সংক্রমণ রোধে দেশব্যাপী ঘোষিত লকডাউন বাস্তবায়নে অসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তার উদ্দেশ্যে গত ১ জুলাই থেকে মাঠে রয়েছে সেনাবাহিনী। টহলের পাশাপাশি করোনায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মাঝে সেনাবাহিনীর নিজস্ব তহবিল থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে এবং বিভিন্ন এলাকায় অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপনের মাধ্যমে চিকিৎসা প্রদান করছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com