সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল

মেঘনা নদী থেকে ৪ ডাকাতকে স্থানীয়দের সহযোগিতায় আটক করেছে পুলিশে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৬৫৩ বার
আটককৃত ডাকাত সদস্যরা

বরিশাল জেলার হিজলার গৌরবদী ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদী থেকে ৪ ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন জেলেরা।

 

মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে হিজলা থানা পুলিশের উপপরিদর্শক আরিফ হোসেন ঘটনাস্থলে গিয়ে ওই চার ডাকাতকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।

 

উপপরিদর্শক আরিফ হোসেন জেলেদের বক্তব্যের বরাত দিয়ে জানান, সোমবার দিবাগত রাতে একদল ডাকাত হিজলা-গৌরবদী ইউনিয়ন সংলগ্ন মেঘনায় ইউনুস নামক এক জেলের মাছধরা ট্রলারে ডাকাতি করে। ডাকাতির সময় ইউনুস হিজলার দুই ডাকাতকে চিনতে পারেন।

 

ভোর রাতে অন্যান্য জেলেদের সহায়তায় ডাকাত দলের ট্রলারটি ঘেরাও করে রাখা হয়। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন ওই ৪ ডাকাতকে আটকে রেখে পুলিশে খবর দিলে উপপরিদর্শক আলী হোসেন দুপুর ১টায় সেখানে গিয়ে ট্রলারসহ ৪ ডাকাতকে থানায় নিয়ে আসেন।

 

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার বলেন, জেলে মো. ইউনুস বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com