রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি

মগবাজারের বিস্ফোরণে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগের মামলায় ১০ আগস্ট প্রতিবেদন দাখিলের নির্দেশ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৭০৬ বার

রাজধানীর মগবাজারে বিস্ফোরণে আটজন নিহত হওয়ার ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে দায়ের করা মামলায় আগামী ১০ আগস্ট প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৯ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এর আগে মঙ্গলবার সকালে পুলিশ বাদী হয়ে রমনা থানায় অবহেলাজনিত প্রাণহানির অভিযোগে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে মামলাটি দায়ের করে। এরপর বিকেলে মামলার এজাহার আদালতে আসে।

গত ২৭ জুন সন্ধ্যায় মগবাজারের সার্কুলার রোডের ৭৯ নম্বর ভবনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ৮ জন নিহত এবং অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।

ওই বিস্ফোরণে আশপাশের কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের ৪৪ ঘণ্টা পর মঙ্গলবার ৩টা ১৫ মিনিটের দিকে ভবনের কেয়ারটেকার মো. হারুনের মরদেহ উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com