বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে বাল্কহেডের সাথে ট্রলারের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২২

ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ৩৩০ বার

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের তিতাস নদীতে লাইসকা বিলে যাত্রীবাহী নৌকার সঙ্গে বালুবোঝাই ট্রলারের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে। আজ শুক্রবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার লইসকা বিলে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে নৌবাহিনীর ডুবুরী দল, ফায়ার সার্ভিসের কর্মীরা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, নৌকাটি যাত্রী নিয়ে জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর থেকে ব্রাহ্মণবাড়িয়ার শহরের আনন্দবাজার ঘাটে যাচ্ছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষ হলে নৌকাটি উল্টে সব যাত্রী নদীতে পড়ে যায়।

জেলা পুলিশ সুপার আনিছুর রহমান রাতে বলেন এখন পর্যন্ত ২২ জনের মৃত লাশ উদ্ধার করা হয়েছে। নৌকাটি ৭০ থেকে ৮০ জনের মতো যাত্রীবাহী ছিলো বলে জানা গেছে। এখনো অনেকে নিখোঁ রয়েছেন।

 

জেলা প্রশাসক নিজেই ঘটনা স্থানে পৌছে তদারকী করছে। লাশ দাফনের জন্য প্রত্যেককে ২০ হাজার টাকা দেয়া হবে বলেও জানানো হয়। ইতি মধ্যে ১৫ জনের লাশ স্বজনদের নিকট শনাক্ত করে দেয়া দেয়া হয়েছে বলেও জানা গেছে। এ রির্পোট লেখা পর্যন্ত রাত ১১ টা ২০ মিনিট এ তথ্য নিশ্চিত করা হয়েছে।এ ঘটনায় ৩ সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

বাল্কহেডের ৩ শ্রমিককে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com