রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

বৈরি আবহাওয়ায় পদ্মায় ফেরি চলাচল বন্ধ

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৩৫২ বার

বৈরী আবহাওয়ার কারনে বাংলাবাজার থেকে শিমুলিয়া রুটে ফেরিচল বন্ধ রয়েছে। সকাল থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় পদ্মার দুপাড়ে শতশত পণ্যবাহী ট্রাক আটকে রয়েছে। কখন ছাড়বে ফেরি তার সুনিদৃস্ট কোন সংবাদ এখনো জানানো হয়নি।

 

বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এর আগে ভোর থেকে নৌরুটে চারটি রো রো ও দু’টি কে-টাইপ ফেরি চলাচল করেছে।

 

এদিকে শিবচরের বাংলাবাজার ফেরিঘাটে পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যানসহ কমপক্ষে পাঁচ শতাধিক যানবাহন আটকে আছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার ফেরিঘাট সূত্রে এ তথ্য জানা গেছে।

 

সূত্রটি জানায়, গুঁড়িগুঁড়ি বৃষ্টি এবং একই সঙ্গে ঝড়ো বাতাস বইতে থাকায় উত্তাল হয়ে উঠেছে পদ্মা নদী। মাঝ পদ্মার দীর্ঘ পথে প্রচণ্ড ঢেউ থাকায় ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ফলে দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার দুপুর থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

 

বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ফেরি ঘাটের সহ-ব্যবস্থাপক মো. জামিল হোসেন বলেন, ঝুঁকি এড়াতে দুপুর সাড়ে ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত ফেরি বন্ধ থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com