সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল

বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আয়কর আদায়ে বিরত থাকতে নির্দেশ হাইর্কোটের।

অনলাইন ডেক্স
  • আপডেট টাইম : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬১ বার

বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ হারে আয়কর আদায় থেকে সকরকারকে আপাতত বিরত থাকতে নির্দেশ দিয়েছেন হাইর্কোট।

 

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের পক্ষ থেকে করা  এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইর্কোট বেঞ্চ রোববার (২০ সেপ্টেম্বর) রুলসহ এ আদেশ দেন।

 

গত ১৬ সেপ্টেম্বর এ রিট দায়ের করা হয়। রিটে আইনসচিব, অর্থসচিব, এনবিআরের চেয়ারম্যানসহ পাঁচ জনকে বিবাদী করা হয়ছে।

 

আবদেনকারী পক্ষ থেকে বলা হয়, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অর্থ আইন, ২০২১ এর তফসিল ‘খ’ এর সিরিয়াল ৭-কে চ্যালেঞ্জ করে রিট করে। ওই অর্থ আইন, ২০২১ এর তফসিল ‘খ’ এর সিরিয়াল ৭ এর মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ১৫ শতাংশ কর আরোপ করা হয়। শুনানি শেষে রুল জারি করেন এবং আরোপিত ১৫ শতাংশ কর আদায় করা থেকে সরকারকে বিরত থাকার নির্দেশ দেন আদালত। এ আদেশের ফলে সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে কর আদায়ের দাবি করতে পারবে না।

 

এর আগে সাবেক তত্ত্বাবধায়ক সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর কর আরোপ করলে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর রিট আবেদনের প্রেক্ষিতে উচ্চ আদালত ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর কর ধার্য করাকে অবৈধ ঘোষণা করেন।

 

এর বিরুদ্ধে সরকারের আপিলের প্রেক্ষিতে আপিল বিভাগ চলতি বছররে ৯ ফেব্রুয়ারি এক আদেশের মাধ্যমে সরকারের আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর কর আরোপ না করার জন্য আদেশ দিয়েছিলেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন ড. চৌধুরী ইশরাক সিদ্দিক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com