সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

বিমানবন্দরে কোটি টাকার ১৮টি গরু জব্দ করলো ঢাকা কাস্টম হাউস

ঢাকা অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৯০০ বার

যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ব্রাহমা জাতের ১৮টি গরু জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস। গরুগুলো সোমবার দুপুরে তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকায় আসে।

 

বাংলাদেশে ব্রাহমা জাতের গরু আমদানী অনুমতি না থাকা এবং গরুর আমদানীকারককে না পাওয়া জব্দ করা হয়েছে।

১৩ মাস থেকে ৬০ মাস বয়সী ১৮টি গরু আমদানীকারক সাদেক এগ্রো। তবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গরুগুলো আসলেও সেগুলোকে নিতে আসেনি কেউ প্রতিষ্ঠানটির কেউ।

 

প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা এসে নিশ্চিত করেন গরুগুলো ব্রাহমা জাতের । গরুগুলোকে সাময়িক ভাবে প্রাণিসম্পদ অধিদফতরের হেফাজতে রাখা হবে।

 

বিল অব এন্ট্রিতে গরুগুলোর মূল্য ধরা হয়েছে প্রতিটি ৪০ হাজার ডলার। তবে কাস্টম কর্মকর্তারা ধারণা করছে গরুগুলো প্রতিটির মূল্য ১২-১৫ লাখ টাকারও বেশি। গরুগুলোর কোন দাবিদার না পাওয়া গেলে নিলামে বিক্রি করা হবে।

 

গরুগুলোকে সাময়িকভাবে সংরক্ষণের জন্য সাভারের কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারে রাখা হবে।

গরুর বক্স

এর আগে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি হোলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু আমদানির ঘোষণা দিয়ে ব্রাহমা জাতের ৩০টি গরু আমদানি করা আনা হলে সেগুলোও আটক করে কাস্টম হাউস।

 

খিলক্ষেতের ডেইরি সান প্রাইভেট লিমিটেড নামের একটি ফার্ম ওই গরুগুলো আমদানী করেছিলো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com