সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল

বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ২৮৪ বার

লকডাউনের কার্যকরিতা কিছুটা শিথিল ঘোষনার সাথে সাথে বরিশাল বিএম কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের পরীক্ষার সেশন চার্জ ও রেজিস্ট্রেশন ফিসহ কলেজ থেকে নির্ধারিত ফি মওকুফের দাবিতে বরিশালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

 

আজ বুধবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় প্রতিষ্ঠানটির প্রশাসনিক ভবনের সামনের সড়কে তারা আন্দোলন শুরু করেন।

 

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, করোনাকালে দীর্ঘ দুই বছর ধরে কলেজ বন্ধ রয়েছে, অথচ কলেজ কর্তৃপক্ষ সেমিনার, স্কাউট, শিক্ষাসফর, ম্যাগাজিনসহ বিভিন্ন অযাচিত খাতে ফির নামে অর্থ আদায় করছে। যা বর্তমানে শিক্ষার্থীদের পক্ষে দেওয়া সম্ভব না।

 

এমন অবস্থায় অযাচিত ফি মওকুফ করে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফি ধার্য করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। তাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

 

এ বিষয়ে কলেজ অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া জানান, বিষয়টি নিয়ে শিক্ষার্থী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এর সমাধান হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com