শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী

বাসন্ডায় নির্বাচনী সহিংসতা

মো. ইসমাইল হাওলাদার, ঝালকাঠি
  • আপডেট টাইম : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৮৪৭ বার
ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় ছয় জনকে আসামী করে থানায় অভিযোগ। এ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী জোবায়ের এর সাথে প্রতিদ্বন্দ্বি প্রার্থী কবির হোসেনের সমর্থকদের নির্বাচন পরবর্তী সংঘর্ষ হয়। নির্বাচনের পর গত ২২ জুন রাতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে কবির হোসেনের পাঁচ সমর্থক রক্তাক্ত জখম হয়েছে।
এঘটনায় পরাজিত মেম্বার প্রার্থী জোবায়েরসহ ছয় জনকে আসামী করে গত ২৬ জুন ঝালকাঠি সদর থানায় লিখিত এজাহার দাখিল করেছে আহত শাহ আলম হাওলাদারের স্ত্রী সাজেদা বেগম (৩৫)।
সদর থানার ওসি বরাবরে লেখা এজাহার কপিতে সাজেদা লিখেছেন, সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার স্বামী শাহ আলম হাওলাদার এলাকার বেশ ক’জন লোক নিয়ে মেম্বার পদপ্রার্থী জোবায়েরের প্রতিদ্বন্দ্বিপ্রার্থী কবির হোসেনের পক্ষে নির্বাচন করেছে। এতে জোবায়ের ক্ষিপ্ত হয়।
২১ তারিখ নির্বাচনে জোবায়ের কবির হোসেনের কাছে হেরে গিয়ে তার ক্ষিপ্ততা আরো বেড়ে যায়। নির্বাচনের পরের দিন ২২ জুন রাত সারে ১০ টার দিকে বাসন্ডা ইউনিয়নের পশ্চিম কৃষ্ণকাঠি এলাকার ফোরষ্টার ইটভাটার দক্ষিণ দিকে রানার চায়ের দোকানের সামনে থাকা শাহ আলম ও তার লোকজনের উপর চা খাওয়ারত অবস্থায় লাঠি-সোটা এবং দেশীয় ধারালো অস্ত্র দিয়ে অর্তর্কিত হামলা চালায় পরাজিত মেম্বার প্রার্থী জোবায়ের ও তার লোকজন।
এতে শাহ আলম হাওলাদার, রুবেল হাওলাদার, লিটন হাওলাদার, মো. আক্কাস হাওলাদার এবং মো. রেজাউল করিম রক্তাক্ত আহত হয়। আহতরা বর্তমানে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ খলিলুর রহমান জানান, বাদী সাজেদা বেগমের কাছ থেকে পাওয়া লিখিত কপি তিনি পেয়েছেন এবং সেটি মামলা হিসেবে থানায় নথিভুক্ত করা হয়েছে। ওসি আরো জানান, এই মামলার আসামী পক্ষ পৃথক একটি অভিযোগ দিয়েছে, সেটিও মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com