শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

বাংলাদেশের কাছে হারের পর শাস্তিও পেল পাকিস্তান

আনন্দবার্তা ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৩২ বার

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ১০৪ রানের বড় ব্যবধানে হারে পাকিস্তান। ম্যাচটিতে হারের পর এবার শাস্তিও পেতে হলো শান মাসুদের দলকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই ম্যাচটিতে ধীরগতির ওভার করার দায়ে দলটিকে এই শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। খবর জিও সুপারের। 

পাকিস্তান দলকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে এবং কাটা হয়েছে আটটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) পয়েন্ট।

এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো জানান, বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্টে নির্ধারিত সময়ের তুলনায় পাকিস্তান আট ওভার কম বল করেছে। অনুমোদিত সময় ছাড় হিসাব করার পরও দলটি নির্ধারিত ওভার সম্পন্ন করতে ব্যর্থ হয়।

আইসিসির খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ে প্রতি ওভার কম করার জন্য সংশ্লিষ্ট দলের খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়। সেই হিসেবে পাকিস্তানকে মোট ৪০ শতাংশ ম্যাচ ফি জরিমানা গুনতে হচ্ছে।

এছাড়া, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলার শর্তাবলির ১৬.১১.২ অনুচ্ছেদ অনুযায়ী, প্রতি ওভার ঘাটতির জন্য এক পয়েন্ট কাটা হয়। ফলে পাকিস্তানের ডব্লিউটিসি পয়েন্ট তালিকা থেকে আট পয়েন্ট কেটে নেয়া হয়েছে।

পাকিস্তান অধিনায়ক শান মাসুদ অপরাধ স্বীকার করে প্রস্তাবিত শাস্তি মেনে নেয়ায় এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। মাঠের আম্পায়ার রিচার্ড ক্যাটেলবরা, কুমার ধর্মসেনা, তৃতীয় আম্পায়ার আল্লাহুদ্দিন পালেকার এবং চতুর্থ আম্পায়ার গাজী সোহেল এই অভিযোগ আনেন।

পাকিস্তানের বিপক্ষে এই জয়ে বাংলাদেশ তিন ম্যাচে ১৬ পয়েন্ট ও ৪৪.৪৪ শতাংশ জয়ের হার নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭–এর পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এসেছে। অন্যদিকে, তিন ম্যাচে এক জয় ও দুই হারে ১২ পয়েন্ট এবং ৩৩.৩৩ শতাংশ জয়ের হার নিয়ে সপ্তম স্থানে নেমে গেছে পাকিস্তান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com