মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ৫ খুনের ফরেনসিক প্রতিবেদন, লোমহর্ষক তথ্য জানালেন চিকিৎসক বড় চমক রেখে বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করলো আর্জেন্টিনা বরিশালে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত থাকায় স্টাফ ক্লোজড বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সিন্ডিকেট সদস্যের পদত্যাগ ঈদে টিসিবির ট্রাকসেল ঘোষণা, মিলবে তেল, ডাল ও চিনি প্রথম ভাষণে থালাপতি : বিনামূল্যে বিদ্যুৎ, নারীর নিরাপত্তায় বিশেষ বাহিনী গাজীপুরে ৫ জনকে গলাকেটে হত্যা, পরকীয়া ও টাকা আত্মসাতের অভিযোগ ঘাতকের পুলিশের প্রতি জনআস্থা পুনঃপ্রতিষ্ঠা ও আইনশৃঙ্খলার উন্নতি সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী বরিশাল চকবাজারে কান্তার ত্রাস! হামলায় আহত ৪, থানায় মামলা বরিশালে প্রেমিকের বাসা থেকে প্রেমিকার লাশ উদ্ধার : প্রেমিক পলাতক

প্রথম ভাষণে থালাপতি : বিনামূল্যে বিদ্যুৎ, নারীর নিরাপত্তায় বিশেষ বাহিনী

আনন্দবার্তা ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১০ মে, ২০২৬
  • ২৬ বার

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পরই একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন তামিলাগা ভেত্রি কাজাগামের (টিভিকে) সভাপতি ও রাজ্যটির নতুন মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি। তিনি তার প্রথম বক্তব্যেই বিনামূল্যে বিদ্যুৎ, মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান এবং নারীদের নিরাপত্তা নিশ্চিতে আলাদা বাহিনী গঠনের কথা জানান।

রোববার (১০ মে) শপথ গ্রহণের পর আবেগঘন বক্তব্যের শুরুতেই বিজয় তার পরিচিত তামিল বাক্য ‘এন নেঞ্জিল কুডিইরুক্কুম’ উচ্চারণ করেন, যার অর্থ ‘যে আমার হৃদয়ে বাস করে’। অতীতে ভক্তদের উদ্দেশে তিনি বহুবার এই বাক্য ব্যবহার করেছেন।

মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম নির্দেশনায় বিজয় ঘোষণা দেন, রাজ্যের জনগণকে বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ সরবরাহ করা হবে। পাশাপাশি মাদকের বিস্তার ঠেকাতে একটি বিশেষ টাস্কফোর্স গঠন এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ বাহিনী ও সহায়তা ফোনসেবা চালুর নির্দেশ দেন তিনি।

তিনি বলেন, ‘শিক্ষা, স্বাস্থ্য ও পানির মতো মৌলিক বিষয়গুলোর প্রতিও তার পূর্ণ মনোযোগ থাকবে। কৃষক ও জেলেদের দেখভাল করা হবে। সবকিছু ভালো হবে।’ নিজের জীবনের সংগ্রামের কথাও তুলে ধরেন বিজয়। তিনি বলেন, ‘একজন সহকারী পরিচালকের ছেলে আজ মুখ্যমন্ত্রী হয়েছে। আমি দারিদ্র্য ও ক্ষুধা কী, তা জানি। আমি কোনো রাজকীয় পরিবার থেকে আসিনি। জীবনে অনেক কষ্ট সহ্য করেছি, অনেক মানুষ অপমান করেছে। আমি আপনাদের সন্তানের মতো, ভাইয়ের মতো। আপনারা আমাকে হৃদয়ে জায়গা দিয়েছেন, গ্রহণ করেছেন।’

জনগণকে মিথ্যা আশ্বাস না দেয়ার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ‘ডিএমকে রাজ্যের কোষাগার পরিষ্কার করেছে এবং আমরা ১০ লাখ কোটি রুপির ঋণ নিয়ে দায়িত্ব গ্রহণ করেছি। আমরা জনগণের তহবিল থেকে একটি পয়সাও নেব না এবং আমরা কাউকে রাজ্য লুট করতে দেব না।’

‘প্রকৃত, ধর্মনিরপেক্ষ, সামাজিক ন্যায়বিচারের এক নতুন যুগের’ প্রতিশ্রুতি দিয়ে বিজয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রবীণ চক্রবর্তী, বামদের ‘মা বেবি’ এবং সকল মিত্রদের ধন্যবাদ জানান। মঞ্চে এ সময় উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

বিধানসভা নির্বাচনের পর একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হলেও ২৩৪ সদস্যের বিধানসভায় ১১৮ আসনের কোটা পূরণ করতে ব্যর্থ হওয়ায় তামিলনাড়ুতে তার দলের সরকার গঠন নিয়ে প্রায় এক সপ্তাহব্যাপী অনিশ্চয়তার মধ্যে ছিল। অবশেষে জোট গঠন করে এবং ১১৮ আসন পূর্ণ করে বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

টিভিকে শেষ পর্যায়ে পাঁচটি আসন পাওয়া কংগ্রেস এবং দুটি করে আসন পাওয়া সিপিআই ও সিপিআই(এম)-এর সমর্থন লাভ করে। শনিবার পর্যন্ত চলা এক রুদ্ধশ্বাস লড়াইয়ের অবসান ঘটে সন্ধ্যায়, যখন দুজন করে বিধায়কসহ ভিসিকে এবং আইইউএমএল উভয়েই তাকে সমর্থন জানায়। এর ফলে টিভিকে-নেতৃত্বাধীন জোট ১২০ সদস্যের কোটা পূরণ করে এবং প্রায় ৬০ বছরের মধ্যে প্রথমবারের মতো ডিএমকে ও এআইএডিএমকে-বিহীন সরকার গঠিত হয় রাজ্যটিতে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com