বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বরিশালে প্রেমিকের বাসা থেকে প্রেমিকার লাশ উদ্ধার : প্রেমিক পলাতক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৪৭ বার

বরিশাল নগরীর মুন্সী গ্যারেজ এলাকায় প্রেমিকের বাসা থেকে প্রেমিকার লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার বিকালে ওই এলাকার রাফি মঞ্জিলের ষষ্ঠ তলার একটি ভাড়াটিয়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহতের নাম সানজিদা কবির আনিকা (২০)। সে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বাসিন্দা ও মুন্সি গ্যারেজ এলাকার ভাড়াটিয়া মহসিন কবিরের মেয়ে।

পলাতক প্রেমিক মইনুল ইসলাম হিমু (২৮) একই এলাকার রাফি মঞ্জিলের ষষ্ঠ তলার ভাড়াটিয়া। তার বাবা ঝালাকাঠির কাঠপট্টি এলাকার মিল্টন আকন। তবে তার বাবার সাথে বর্তমানে সম্পর্ক নেই।

পুলিশ, নিহতের স্বজন ও হিমুর মায়ের দেয়া তথ্য মতে,, হিমু ও তার মা ওই বাসায় ভাড়া থাকতো। আজ সকালে সানজিদা তার কাছে আসে।

 

এসময় হিমু বাসায় থাকলেও তার মা ছিলোনা। পরে হিমুর মা বাসায় এসে দেখেন সানজিদা বিছানার উপর অচেতন অবস্থায় পরে রয়েছে। কিন্তু তখন হিমু পালিয়ে গেছে। পরে প্রতিবেশীদের জানানো হলে তারা পুলিশে খবর দেয়।

জানা গেছে এর আগে হিমু বিবাহিত ছিলো। কিন্তু সেখানে পারিবারিক কলহের জেরে আগের স্ত্রী বিষপানে আত্মহত্যা করে। পরে সানজিদার সাথে প্রেমে জড়ায়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল ইসলাম জানিয়েছে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শ্বাসরোধ করে সানজিদাকে হত্যা করা হয়েছে। তবে ময়না তদন্তের পর মূল কারন জানা যাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com