সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সন্ত্রাস বিরোধী দিবস পালন

বরিশাল অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ১৯৩ বার

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন হত্যা চেষ্টার ২৯ তম বার্ষিকীতে, সন্ত্রাস বিরোধী দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (১৭ই আগস্ট) বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা কমিটির উদ্যোগে বিকাল পাঁচটায় নগরীর অশ্বিনী কুমার হল চত্তরে সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হয়।

 

বরিশাল জেলা নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড মোজাম্মেল হক ফিরোজের সভাপতিত্বে, সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল জেলা সাধারণ সম্পাদক,সাবেক সাংসদ কমরেড টিপু সুলতান ,জাকির হোসেন,অধ্যাপক গোলাম হোসেন,এইচ এম হারুন বাবুগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক শাহিন হোসেন,ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় নেতা সুজন আহমেদ প্রমুখ।

 

এসময় বক্তারা বলেন ২৯ বছরেও কমরেড মেনন হত্যা চেষ্টাকারীদের বিচার কাজ সম্পন্ন করা যায়নি, অনতিবিলম্বে হত্যাচেষ্টাকারীদের বিচার সম্পন্ন করে সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধের দাবি জানান।

 

উল্লেখ্য, ১৯৯২ সালে বিএনপি সরকারের আমলে তোপখানা রোডস্থ পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওয়ার্কার্স পার্টির তৎকালিন সাধারণ সম্পাদক এবং সাংসদ রাশেদ খান মেননকে প্রকাশ্যে গুলি করে হত্যা চেষ্টা চালায় সাম্প্রদায়িক সন্ত্রাসীরা। পরে নগরীতে হত্যাকারীদের বিচারের দাবীতে মিছিল বেড় করে নগরী প্রদক্ষিণ করে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com