মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

বরিশাল বিশ্ব বিদ্যালয়ে বিভিন্ন বর্ষের পরীক্ষা শুরু

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ৯৩৬ বার

বরিশাল বিশ্ব বিদ্যালয়ের বিভিন্ন বর্ষের স্থগিত হওয়া পরীক্ষাসমূহ শুরু হয়েছে। যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ এবং সামাজিক দুরত্ব বজায় রেখে শিক্ষার্থীদের স্ব-শরীরে উপস্থিতির মাধ্যমে এ পরীক্ষা শুরু হয়।

 

আজ বৃহস্পতিবার (২৪ জুন) প্রথম দিন দুপুর ২টায় গনিত ও মাকেটিং বিভাগের পরীক্ষা শুরু হয়। প্রতিটি পরীক্ষার হলে সেনিটাইজারের ব্যবস্থাসহ শিক্ষার্থীদের তাপমাত্রা পরিমাপ করে পরীক্ষার হলে প্রবেশ করানো হয়। এছাড়া যদি কোন শিক্ষার্থী অসুস্থ্য থাকে সেক্ষেত্রে তাদের আলাদা ভাবে পরীক্ষা গ্রহণেরও ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একটি মেডিকেল টিম সার্বক্ষনিক ভাবে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি তদারকি করছে।

 

পরীক্ষা চলাকালীন সময়ে ববি উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বিভিন্ন পরীক্ষার হল পরিদর্শন করে শিক্ষার্থীদের খোঁজ খবর নেন এবং সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস, শিক্ষক সমিতির সভাপতি মোঃ আরিফ হোসেন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (চ.দা.) সাযযাদ উল্লাহ মোঃ ফয়সলসহ পরীক্ষা নিয়ন্ত্রক শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সেশনজট কমাতে সাপ্তাহিক ছুটির দিন শনিবারেও পরীক্ষা গ্রহণের উদ্যোগ নেয়া হয়েছে। উল্লেখ্য গত ৯ জুন ২০২১ তারিখ বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৩৩ তম সভায় বিভিন্ন বিভাগের স্থগিত হওয়া পরীক্ষাসমূহ ২৪ জুন ২০২১ তারিখ থেকে গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছিলো ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com