সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল

বরিশালে সিনোফার্মার করোনা ভ্যাকসিন প্রদান শুরু

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৯০৭ বার

বরিশালে চীনের সিনোফার্মার উৎপাদিত করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার ১৯ জুন বেলা সাড়ে ১১টায় বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার টিকা প্রদান কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম শুরু হয়। প্রথম পর্যায়ে সরকারি বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী, সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থী, সরকারি নার্সিং কলেজ এবং ইনফরমেশন অব হেলথ টেকনোলজির (আইএইচটি) শিক্ষার্থীদের এই টিকা দেয়া হচ্ছে।

 

এছাড়া সরকারি উন্নয়নমূলক প্রকল্পের কর্মকর্তাকর্মচারী এবং চীনা নাগরিকরা এই দফায় টিকা দেয়া হচ্ছে। টিকা দিতে পেরে সন্তুষ্টির কথা জানিয়েছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বরিশালের সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন জানান, এই দফায় বরিশাল জেলায় ৩৯ হাজার ৬০০ চীনের সিনোফার্মের টিকা এসেছে। যা প্রথম ডোজ হিসাবে ব্যবহার করা হচ্ছে। সরকারি নির্দেশনা অনুসারে টিকা প্রদান শুরু হয়েছে। এই দফায় টিকার পরিমাণ কম এসেছে। এ কারণে একটি কেন্দ্রে টিকা দেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com