সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল

বরিশালে লকডাউনে তৎপর প্রশাসন; মাঠে র‌্যাব পুলিশ সেনা

আরিফুল ইসলাম ,বরিশাল
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৮৯৬ বার
বরিশাল বিভাগীয় কমিশনার, র‌্যাব-৮ পরিচালক ও ডিসি ট্রাফিক

বরিশালে প্রশাসনের নজর দারিতে লকডাউন মেনে চলছে অনেকেই। র‌্যাব পুলিশের পাশাপাশি মাঠে রয়েছে সেনাবাহিনীর টহল টিম। প্রতিটি স্থানেই র‌্যাব ও পুলিশের উপস্থিতিতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সড়কে ঘোরা ঘুরি কিছুটা হলেও বিকেলের দিকে কমে আসছে।

সকালের দিকে রাস্তা-ঘাট কিছুটা ফাকা দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে শহরের বিভিন্ন সড়কে অযথা ঘোড়াঘুড়ি, আড্ডা দেয়ার কাজেই ব্যস্ত ছিলো অনেকেই। শহরের ভিতর মোটরবাইকের চলাচল করেছে বাধাহীনভাবে। এদিকে সকালের দিকে নগরীর পোট রোডের মৎস্য আড়তে ছিল অজ¯্র ভীর সেখানে করোনা প্রতিরোধের কোন ব্যবস্থা নেওয়া হয়নি।

সকাল ১১টার দিকে বরিশাল জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দারের নেতৃত্বে প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে সরেজমিন পরিদশন করতে আসেন। এসময় নগরীর প্রাণকেন্দ্র সদররোডে একাধিক গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন,আমরা গত দিনদিন যাবত মাক্স বিতরন সহ প্রচা-প্রচারনা চালিয়েছি। আজ থেকে কোন মাক্স বিতরন নয়।

এখন থেকে কঠোরভাবে দায়ীত্ব পালনকালে জেল-জরিমানা করা হবে এখানে কোন ছাড় দেয়া হবে না। নগরী ও বিভিন্ন উপজেলায় লকডাউন ও শার্টডাউন বাস্তবায়নে নগরীতে আতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে বিশ জন ম্যাজিষ্টেট দায়ীত্ব পালন করবেন। একই সময়ে বিভিন্ন উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্মকতারাও তাদের কাজ করে যাবেন। তিনি আরো বলেন মাঠে সেনা বাহিনী, র‌্যাব ও বিজিবি টিমও কাজ করবেন। এদিকে সকালে র‌্যাব-৮ এর পরিচালক অতিরিক্ত ডিআইজি জামিল বলেন, শুধু মাত্র বরিশাল মহানগরীতেই র‌্যাবের ৪ টি টিম কাজ করছে। রয়েছে অনান্য ১০ টি জেলাতেও।

র‌্যাবের পক্ষ থেকে সাধারণ মানুষদের সচেতনার পাশাপাশি জেলা প্রশাসনকে সহাযোগিতা করা হচ্ছে। বরিশালের মানুষদের এই মহামারি করোনার হাত থেকে রক্ষার্থে অনান্য প্রশাসনের পাশাপাশি র‌্যাব-৮ এর সকল সদস্যরা বদ্ধ পরিকর। তাই বরিশাল বাসীর প্রতি অনুরোধ সকলে স্বাস্থ্য বিধি মেনে নিজ নিজ বাসায় অবস্থান করবেন। জরুরী প্রয়োজনে বাহিরে বের হলে সকল ধরনের সুরক্ষা নিয়ে চলাচল করার অনুরোধ জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com