সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল

বরিশালে যাত্রীবাহি বাস থেকে ৩৫ কচ্ছপ উদ্ধার

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩০ বার
ফাইল ফটো

বরিশালে যাত্রীবাহি বাসে করে পাচারকালে ৩৫ টি কচ্ছপ উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

 

আজ শনিবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে কচ্ছপগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

 

এরআগে গেলো রাতে গেলো রাতে বরিশাল নগরের রুপাতলী এলাকা থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়।

 

বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফয়সাল আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রুপাতলী এলাকায় অভিযান চালানো হয়।

 

এসময় ভোলা থেকে খুলনাগামী বিআরটিসি বাসের যাত্রীদের বসার সিটের নিচ থেকে ৩৫ টি কচ্ছপ উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

পরে আজ দুপুরে কোতোয়ালি মডেল থানা চত্বরে বরিশাল মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম-বার এর উপস্থিতিতে বরিশাল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে উদ্ধার হওয়া ৩৫টি কচ্ছপ হস্তান্তর করা হয়।

 

বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় লক্ষাধিক টাকা মূল্যের এ কচ্ছপগেুলোতে আপাতত সংরক্ষন করা হবে, পরে সকলের উপস্থিতিতে মুক্ত জলাশয়ে অবমুক্ত করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com