মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

বরিশালে মুক্তিপাওয়া কারাবন্দিদের ভ্যান ও সেলাই মেশিন বিতরণ

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ৯৬৩ বার

বরিশালে কারাবন্দিদের নতুন জীবনের সূচনায় কারাফটকে ভ্যান ও সেলাই মেশিন বিতরণ করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

 

আজ ২৪ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় বরিশাল কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে অপরাধী সংশোধন ও পূনর্বাসন সমিতি, সমাজসেবা অধিদফতর এবং বরিশাল কেন্দ্রীয় কারাগার এর আয়োজনে বরিশাল কেন্দ্রীয় কারাগার পরিদর্শন এবং দির্ঘদিন সাজা ভোগ শেষে ৪ জন কয়েদীর মুক্তি এবং তাদের নতুন জীবনের সূচনার পাশাপাশি জীবিকা নির্বাহের জন্য জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার এর উদ্যোগে একটি ভ্যান এবং তিনটি সেলাই মেশিন বিতরণ করেন জেলা প্রশাসক।

 

আব্দুর রহমান মাঝি বরিশাল জেলার হিজলা উপজেলার গোয়াবাড়িয়া গ্রামে বসবাস। জীবন জীবিকার তাগিদে রিক্সা ভ্যান চালিয়ে স্ত্রী এবং তিন সন্তান কে নিয়ে কষ্টের মধ্যে দিয়ে জীবন যাপন করতেন ৬৪ বছরের দরিদ্র আব্দুর রহমান মাঝি। তিনি একটি চুরি মামলায় এক বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত ছিলেন তার সাজা ভোগের কিছুদিন বাকি থাকায় ২৬ মার্চ উপলক্ষে জেলখানায় তার আচার-আচরণ সবদিক বিবেচনা করে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর সুপারিশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক আদেশ কৃত হয়ে মুক্তি পান।

 

জেলা প্রশাসক তার ভবিষ্যৎ জীবনের কথা বিবেচনা করে তাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জীবিকা নির্বাহ করার জন্য একটি ভ্যান দেয়ার আশ্বাস প্রদান করেন।

 

আজ তাকে জীবিকার জন্য একটি ভ্যান প্রদান করেন।

 

পিয়ারা বেগম বয়স ১১ পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিলো, ভালো মন্দ কিছু বুঝে উঠার আগেই জীবন যৌবন পার করেছে চার দেয়ালের মাঝে। সেই যে পুলিশ ২৪ এপ্রিল ১৯৯৭ সালে স্কুল থেকে ধরে নিয়ে এসেছে আর ফেরা হলোনা স্কুলে। দরিদ্র পরিবারের মেয়ে হওয়ায় পরিবারের কেউ তেমন খোঁজ খবর নেয়নি তার।

 

কিছুদিন পরে বাবার মৃত্যুতে হাড়িয়েছে অভিভাবকের ছায়া। দির্ঘ ২৬ বছর কারা ভোগের পরে গত ১০ জুন ২০২১ সালে বন্দি জীবনের অবসান ঘটে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার দরিদ্র কৃষক আনিস মৃধার মেয়ে পিয়ারা আক্তারের।

 

তিন ভাই বোনের মধ্যে পিয়ারা সবার ছোট। পুকুরের পানিতে ডুবে চাচাতো বোনের মৃত্যুতে যাদব জীবন কারাভোগ করেন পিয়ারা। এই ২৬ বছর জীবন থেকে হাড়িয়ে গেছে অনেক কিছু আজ সে ৩৮ বছরের একজন নারী। জীবনের বাকি সময় টুকু ভালো ভাবে ভালো কাজের মধ্যে দিয়ে জীবন যাপন করতে চায় পিয়ারা।

 

পিয়ারা আক্তার এর জীবনে ঘটে যাওয়া ঘটনার কথা শুনে তার ভবিষ্যৎ জীবনের কথা বিবেচনা করে তাকে চাকরি দেয়ার পাশাপাশি একটি সেলাই মেশিন প্রদান করেন জেলা প্রশাসক। আজ সেলাই মেশিন ও চাকরি পেয়ে কান্নায় ভেঙ্গে পরেন পিয়ারা।

 

খালেদা আক্তার চট্রগ্রামের মেয়ে তার স্বামী বাড়ি বরিশালের হিজলা উপজেলার শ্রীপুর গ্রামে। খালেদার বয়স ৩৩ সে তিন সন্তানের জননী। স্বামী শহিদ মোল্লা সরবোহারা ছিলেন ২০১৮ সালে প্রতিপক্ষ সারবোহারার হাতে নিহত হন। শশুর বাড়ির লোকেরা মিথ্যা মামলা দিয়ে স্বামীর হত্যা মামলায় খালেদা আক্তার কে জেলে পাঠান।

 

মামলা চলমান এর মধ্য পার হয়ে গেছে চারটি বছর কারাভোগের। ৪ বছর পর গত তিন মাস আগে জামিনে মুক্তি পান খালেদা আক্তার। তিন সন্তান নিয়ে এখন মানবেতর জীবনযাপন করছে সে। আজ জেলা প্রশাসক বরিশাল তার জীবিকা নির্বাহের জন্য একটি সেলাই মেশিন প্রদান করেন।

আয়শা আক্তার বয়স ৩১ বরিশাল সিটি কর্পোরেশন পলাশপুর এলাকায় বসবাস করেন। মাদক মামলায় ৩ বছর সাজা ভোগ করে গত ১ মাস হয় বের হয়েছে। অপরাধের জীবন ত্যগ করে সুন্দর জীবনের প্রত্যাশায় কাজ করতে চায় আয়শা। তার পরিবারের জীবিকা নির্বাহের জন্য একটি চাকরি এবং সেলাই মেশিন প্রদান করেন। পরে জেলা প্রশাসক অতিথিদের সাথে নিয়ে কারাগার পরিদর্শন করেন।

 

 

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল গৌতম বাড়ৈ, বরিশাল কেন্দ্রীয় কারাগারের সুপার প্রশান্ত কুমার বনিক, সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় সুব্রত বিশ্বাস দাস, প্রাবেশন অফিসার সাজ্জাদ পারভেজসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

 

পরে বরিশাল কেন্দ্রীয় কারাগার একটি ফলের গাছ রোপন করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com