সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল

বরিশালের কাজিরহাটে প্রতিপক্ষের উপর অতর্কিত হামলার অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৬৮ বার

পূর্ব বিরোধের জের ধরে বরিশালের কাজিরহাটে প্রতিপক্ষের উপর অতর্কিত হামলার অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

কাজিরহাট থানার আন্ধারমানিক ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে হানিফ হাওলাদার এর উপর প্রতিপক্ষের বিরুদ্ধে অতর্কিত হামলার অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগীর আপন ছোট ভাই হারুন অর রশিদ হাওলাদার ৮ই আগস্ট রোজ শুক্রবার কাজিরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন।

তিনি বলেন, গত ৭ই আগস্ট রোজ বৃহস্পতিবার রাত আটটায় স্থানীয় হুরারহাট বাজার থেকে রাত আটটায় রওনা হয়ে বাড়ির কাছাকাছি আসলে প্রতিবেশী তোফেল হাওলাদার, আব্দুস সালাম হাওলাদার, আবির হাওলাদার এবং ইব্রাহিম হাওলাদারসহ তাদের পরিবারের অন্যান্য সদস্যরা মিলে ভুক্তভোগী হানিফ হাওলাদার এর উপর আক্রমণ করে ঝাঁপিয়ে পড়ে।

হানিফ হাওলাদারের স্ত্রী নুরজাহান বেগম স্বামীকে রক্ষা করতে দৌড়ে এগিয়ে এলে তার ওপরও আক্রমণ করে উভয়কে গুরুতর আহত করা হয়। তারা এখন মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এই ঘটনার তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান কাজিরহাট থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com