বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

বরগুনায় জমি দখলের চেষ্টা

মো. জাহিদুল ইসলাম, বরগুনা
  • আপডেট টাইম : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৩১১ বার
বরগুনা সদর উপজেলার ৬ নং বুড়িরচর ইউনিয়নের ছোটলবন গোলা অশোক হাওলা গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ মোশাররফ হোসেন খানের পৈতৃক সূত্রে পাওয়া জমি দখলের চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষরা।
রোববার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে অবৈধভাবে জমি দখলের চেষ্টা করে প্রতিপক্ষ একই এলাকার গোলাম সরোয়ার রুমি, গোলাম কিবরিয়া ঠান্ডা, মোঃ আবু জাফর খান এবং মোঃ সাহবুদ্দীনসহ বেশ কয়েকজন। জানা যায়, প্রায় ৪০ বছর আগে সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের অশোক হাওলা গ্রামের মৃত আনোয়ার হোসেন খান এবং তার ভাই মৃত রমজান আলী খান মিলে ৪ খতিয়ানে ১.৫ একর জমি কেনেন।
জমি কেনার সময় কথা ছিল এই জমির ৩ ভাগের ২ ভাগ আনোয়ার হোসেন খান এবং বাকী ১ ভাগ রমজান আলী খান ভোগ করবে। পরে আনোয়ার হোসেন খানের মৃত্যুর পর প্রায় ৩০ বছর ধরে এই জমির ২ তৃতীয়াংশ আনোয়ার হোসেন খানের সন্তান অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোশাররফ হোসেন খান এবং তার ভাইয়েরা ভোগ করে আসছে।
কিন্তু আনোয়ার হোসেনের সন্তানদের ভোগকৃত জমিতে বারবার অবৈধভাবে দখলের চেষ্টা করছে মৃত রমজান আলী খানের ছেলে এবং নাতীরা। এনিয়ে স্থানীয় শালিশ বৈঠক হয়েছে একাধিক বার। শালিশে রায় মৃত আনোয়ার হোসেন খানের ছেলেদের পক্ষে হলেও বার বার আইন বহির্ভূতভাবে তাদের জমি দখলের চেষ্টা করছে মৃত রমজান আলী খানের ছেলে ও নাতিরা।
অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোশাররফ হোসেন খান বলেন, বাবা মারা যাওয়ার পর থেকে এই জমি আমরাই ভোগ করে আসছি। পরে পারিবারিকভাবে এই জমি আমাকে দেয়া হয়। কিন্তু ওরা (রমজান আলী খানের ছেলে-নাতিরা) বার বার আমার জমিতে নিজেদের ভাগ আছে বলে দাবী করে, যা পুরোপুরি মিথ্যা। বারবার বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে, যাতে আমরা জমি ওদেরকে ছেড়ে দেই।
মোশাররফ হোসেন খানের বড় ভাই আনসার উদ্দিন খান বলেন, ৪০ বছর পূর্বে আমার বাবা মৃত আনোয়ার হোসেন খান এবং চাচা মৃত রমজান আলী খান ১০ আনি ৬ আনি ( তিন ভাগের এক ভাগ রমজান আলী মাস্টার এবং দুই ভাগ আনোয়ার হোসেন খান) এই হিসেবে ক্রয় করেন।
কিন্তু গত ৫ বছর যাবত এই জমি ভাগাভাগি নিয়ে একের পর এক ঝামেলার সৃষ্টি করছে মৃত রমজান আলী খানের ছেলে এবং নাতিরা। আজ অবৈধভাবে আমাদের জমির গাছ কেটে ফেলে তারা৷ তাদের বাধা দিলে তারা ভিবিন্ন রকম হুমকি দেয় গোলাম সরোয়ার রুমি।
এব্যাপারে স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান টুনু জনান, গোলাম সরোয়ার রুমি আশা ব্যাংকে চাকুরী করে। কিছু দিন জাবত সে এলাকায় টাকার গরম দেখিয়ে নিরীহ মানুষকে ভিবিন্ন ভাবে হেনস্তা করছে। কারও সাথে মিল না হলেই তাকে দেখে নেয়ার হুমকি দেয় সবসময়। এর লাগাম যদি এখনও টেনে ধরা না হয় তাহলে ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে।
এবিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম তারিকুল ইসলাম বলেন, এখন পর্যন্ত আমরা কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো। কোনভাবেই অন্যায়কে প্রশ্রয় দেয়া হবেনা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com