বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী

বন্ধুর জন্মদিনে গোসল নেমে শীতলক্ষ্যায় কিশোর নিখোঁজ

মোঃ রমজান আলী, গাজীপুর
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ৯১৯ বার
গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিঙ্গা এলাকার বন্ধুদের সাথে গোসলে নেমে শীতলক্ষ্যায় ডুবে নিখোঁজ হয়েছে বিশ্বজিত বাসফোর (১৭) নামের এক কিশোর।
বৃহস্পতিবার (২৪জুন) বিকেল সাড়ে তিনটার দিকে শাহ্-সিমেন্ট ঘাট এলাকায় সে নিখোঁজ হয়।
নিখোঁজ কিশোর বিশ্বজিত বাসফোর শ্রীপুর পৌরসভার ২নং ওয়ার্ড শ্রীপুর সদরের বিনয় ভাসফোরের ছেলে। সে গত বছর শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছিলেন।
নিখোঁজ কিশোরের স্বজনরা জানান, বৃহস্পতিবার ছিল বিশ্বজিতের বন্ধু বিজয়ের জন্মদিন। তাই তারা ১০-১১জন বন্ধু মিলে শীতলক্ষ্যায় গোসল করতে যান। গোসলের এক পর্যায়ে বিশ্বজিত পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়দের সহায়তায় বন্ধুরা নদীতে তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন কর্মকর্তা ইকবাল হাসান জানান, ডুবুরী দলের টিম লিডার মিজানুর রহমানের নেতৃত্বে ইতিমধ্যে নদীতে নিখোঁজ কিশোর উদ্ধারে অভিযান  শুরু হয়েছে। তবে রাত আটটার পর্যন্ত ওই কিশোরের সন্ধান মেলেনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com