সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

ফরিদপুরে ২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলার আসামীদের বিচার দাবী

এহসান রানা, ফরিদপুর
  • আপডেট টাইম : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ৬৭৬ বার
ফরিদপুরে ২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলার আসামীদের বিচার করার দাবী জানিয়েছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে সমাবেশ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তারা এ দাবী জানান।
ফরিদপুর শহরের লাবলু সড়কে শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহার সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন প্রবীন আওয়ামী লীগ নেতা, আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য বিপুল ঘোষ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শামীম হক, এফবিসিসিআইএর সাবেক সভাপতি একে আজাদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন প্রমূখ।
বিশাল এ সমাবেশে ফরিদপুর জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্ট এবং ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের আত্মার শান্তি এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com